শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

১০ শতাংশ বোনাস শেয়ার দেবে পূবালী ব্যাংক

অর্থনৈতিক ডেস্ক:: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পরিচালনা পর্ষদের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১২ পয়সা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com