শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

১০ ডিসেম্বর আইসিসির সম্মেলন শুরু

অর্থনৈতিক ডেস্ক::

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) শতবর্ষ ও বাংলাদেশে সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) তিন দিনব্যাপী সম্মেলন শুরু হবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর উদ্বোধন করবেন।

মতিঝিলে ঢাকা চেম্বারের (ডিসিসিআই) অডিটোরিয়ামে শনিবার (৭ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে এই সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট উসামা তাসির, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com