বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

হারুয়ালছড়িতে পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণ, ৪০ লাখ মুক্তিপণ দাবি

এম রায়হান উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি:: ফটিকছড়ির ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি রাঙ্গাপানি চা বাগান থেকে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২দিন পার হলেও তার খোঁজ মেলেনি। এ ব্যাপারে ভূজপুর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

অপহরণ হওয়া কিশোর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকার ব্যবসায়ী দিলীপ কুমার ত্রিপুরার ছেলে।

পরিবার সুত্র জানা যায়, গত ৯ আগস্ট রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতের খাওয়া দাওয়া শেষ করে মুদির দোকানে ঘুমাতে যান অপহৃত সাজু কুমার ত্রিপুরা ও তার বড় ভাই রাজু ত্রিপুরা। রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা ৩ জন লোক দোকানের সামনে এসে পুলিশ পরিচয়ে দোকান খুলতে বলে। পরে সাজু ও রাজু দোকান খুললে অজ্ঞাতনামা ৩ জন তাদের কাছ থেকে পান ও সিগারেট ক্রয় করে। পরে পুলিশের পোষাক পরিহিত অজ্ঞাতনামা লোকটি সাজু ত্রিপুরাকে (১৭) ডেকে একজন আসামীর বাড়ি দেখিয়ে দিতে বলে। পরে সাজুকে জোরপূর্বক সাদা একটি প্রাইভেটকারে তুলে অপহরন করে নিয়ে যায়।

অপহরণ হওয়া সাজু কুমার ত্রিপুরার পিতা দিলীপ কুমার ত্রিপুরা বলেন, ‘রোববার গভীর রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ছেলের মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা দাবি করে। এরপর থেকে নম্বরটি বন্ধ রয়েছে। নিরাপদ ও সুস্থ্য অবস্থায় আমি আমার ছেলেকে ফেরত চাই।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, শনিবার রাতে আমার ইউনিয়ন থেকে একটি ছেলে অপহরণ হয়েছে। এখনো তাকে উদ্ধার করা যায়নি।

এ ঘটনা সম্পর্কে জানতে ভূজপুর থানার ওসি মাহাবুবুল হককে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মোঃ তারেক আজিজ মুঠোফোনে বলেন, শনিবার রাতে সুকৌশলে কিশোরকে পুলিশের পোশাক পরিধান করেকে বা কারা অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com