বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

হাবিব উন নবীসহ বিএনপির ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: ২০১৩ সালে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট ‘ঘটনায়’ পল্টন থানা পুলিশের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ পরোয়ানা জারি করেন।

পল্টন থানার তৎকালীন উপপরিদর্শক সঞ্জয় কুমার দাসের করা ওই মামলার অভিযোগে বলা হয়, ৫ মে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। ওইদিন হেফাজতে ইসলাম, জামায়াত-শিবির ও বিএনপির অঙ্গসংগঠনের অজ্ঞাত ১০০-১৫০ নেতাকর্মী উগ্র ও জঙ্গিরূপ ধারণ করে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। বেআইনি জনতাবদ্ধে অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, বাঁশের লাটি, লোহার রড, হকিস্টিক নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশের ওপর হামলা করে। হত্যার উদ্দেশ্যে ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে অনেক পুলিশ সদস্যসহ অন্যরা আহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com