বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

হতাশ কনওয়ে মুমিনুলের বলে আউট হয়ে, প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : স্পিনার মুমিনুল হক। তার বলে আউট হতেই পারেন যে কোন ব্যাটার। কিন্তু ডেভন কনওয়ে আউট হয়ে হতাশাই প্রকাশ করেন। কেন? কনওয়ের কন্ঠেই কাছ থেকেই শোনা যাক। তিনি বলেছেন, ‘এটা হতাশার। দীর্ঘ এক ইনিংস খেলার পর এমন অনিয়মিত বোলারের বলে কেউ আউট হতে চায় না। তবে এখান থেকেও শেখার আছে।’
কনওয়ের আসলে হতাশ হওয়ার হিসেবটা অন্য জায়গায়। মুমিনুলকে ছোট করার জন্য কথাটা বলেননি তিনি। বোঝাতে চেয়েছেন, সেট হয়ে আউট হয়েছেন। বিদেশের ও দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার তিনি। ইনিংস আরও বড় করার সময় আউট হয়েছেন। ২২৬ বলে ১২২ রান করে এমন এক শটে আউট হয়েছেন, যা হতাশা ছাড়া আর কিছুই দিচ্ছেনা।

মুমিনুলের করা বল লেগ স্টাম্প দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিল। সেই বল অহেতুক খেলতে ব্যাটে লেগে উইকেট রক্ষক লিটন কুমার দাসের কাছে যায়। আউট হন কনওয়ে। এখানেই হতাশা। একেতো পার্টটাইম’ স্পিনার বল করছেন। কোনভাবে ওভার শেষ করে দিবেন। তা না করে ভুল শট খেলে সুন্দর একটি ইনিংসের বাজে সমাপ্তি ঘটান। স্বচ্ছন্দে ব্যাট করতে থেকে আউট হন। জন্যই হতাশা।
মাউন্ট মঙ্গানুই টেস্টে কনওয়ে আউটের পর আরও ২টি উইকেট পরে যায়। প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রাননিউজিল্যান্ড। কনওয়ে আউট না হলে হয়তো দাপটেই দিন শেষ করতে পারত নিউজিল্যান্ড। কিন্তু কনওয়ের হতাশাজনক এক আউটেই দিন শেষে ৫ উইকেট পরে। হতাশা এ নিয়ে আরও বেশি।
তবে সব কিছু ছাপিয়ে সেঞ্চুরি নিয়েই ভাবতে চান কনওয়ে। তাইতো নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করে কনওয়ে বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে এটা আমার জন্য বিশেষ কিছু।’

মোট (৫ উইকেট; ৮৭.৩ ওভার) ২৫৮
ব্যাট করবেন ॥ রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি ও নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।
উইকেট পতন ॥ ১/১ (লাথাম; ৩.৩ ওভার), ২/১৩৯ (ইয়াং; ৪৮.৩), ৩/১৮৯ (টেইলর; ৬৬.৪), ৪/২২৭ (কনওয়ে; ৭৯.১) ও ৫/২৫৮ (ব্লান্ডেল; ৮৭.৩)।
বোলিং ॥ তাসকিন ২০-৫-৬১-০, শরিফুল ২০-৫-৫৩-২, এবাদত ১৫.৩-৩-৫৩-১, মিরাজ ২৭-৭-৭২-০, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৩-০-৫-১।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com