বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৯ জুন) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুন (রোববার) রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়।

পরদিন সকালে নির্মল রঞ্জনের মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতালে তার হৃৎপিণ্ডে স্টেন্ট বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। পরে ১৬ ‍জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গারপুর নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com