বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া হাসপাতালে যাবেন আজ

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে যাবেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল বলেন, ‘আজ সোমবার বেলা ৩টায় হাসপাতালে যাবেন বেগম জিয়া।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলন বিএনপি চেয়ারপানসন খালেদা জিয়া।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com