বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে মোহামেডানের প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : মোহামেডান স্পোর্টিং ক্লাব জয় কুড়িয়ে নিয়েছে। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল ফুটবলের একমাত্র ম্যাচে ১-০ গোলে হারিয়ে আসা স্বাধীনতা ক্রীড়াসংঘ প্রথম হারের তেতো স্বাদ। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মোহামেডানের মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারানোর আত্মবিশ্বাস ছিল সঙ্গী। মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও অনেকটা সময় আটকে রেখে দারুণ কিছুর আভাস দিচ্ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। কিন্তু ব্যর্থতার খোলস ছেড়ে বেরিয়ে এসে ব্যবধান গড়ে দিলেন সুলেমানে দিয়াবাতে। হোঁচট খেয়ে প্রিমিয়ার লিগ শুরু করা সাদা-কালো জার্সিধারীরা পেল প্রথম জয়ের স্বাদ।

ঐতিহ্যে, শক্তিতে দুই দলের ব্যবধান যোজন যোজন মাইলের। ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর মোহামেডান যদিও এ শিরোপা জেতেনি, কিন্তু স্বাধীনতা সংঘের লিগে অভিষেক তো হয়েছে এবারই।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি হারানো সোনালি সময় খুঁজে ফেরা মোহামেডান। অধিকাংশই নষ্ট করেন অধিনায়ক দিয়াবাতে। চতুর্দশ মিনিটে শাহরিয়ার ইমনের ক্রসে গোলমুখ থেকে টোকা দেওয়ার কাজটুকু করতে পারেননি মালির এই ফরোয়ার্ড।

২২তম মিনিটে ইমনের ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিস্ট করে কর্নারের বিনিময়ে ফেরান স্বাধীনতা সংঘের গোলরক্ষক সারোয়ার জাহান। কর্নারও নিয়েছিলেন ইমন, কিন্তু বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে হেড নিতে পারেনি কেউই।

দুই মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন দিয়াবাতে। রাজীব হোসেনের ফ্রি কিক আটকাতে পোস্ট ছেড়ে বেশ খানিকটা বেরিয়ে আসেন সারোয়ার, কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও দিয়াবাতের হেড যায় বাইরে।

৩৬তম মিনিটে মেসিডোনিয়ার ডিফেন্ডার ইয়াসমিন মেসিনোভিকিকে ফাঁকি দিয়ে বল বের করে জায়গা করে নিয়েছিলেন নেদো তুর্কোভিচ; কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক বরাবর শট নেন তিনি। তিন মিনিট পর রাফাল জাবোরোভস্কির ক্রসে বসনিয়া-হার্জেগোভিনার এই ফরোয়ার্ডের হেড যায় বাইরে। প্রথমার্ধে স্বাধীনতা সংঘের এ দুটিই ছিল ভালো আক্রমণ। ৫৬ মিনিটে প্রতিপক্ষের বক্সে সুলেমান দিয়াবাতে বল দেন সতীর্থ আসিফকে। কিন্তু পোস্টের অনেক ওপর দিয়ে বল মারেন আসিফ। ৬৯ মিনিটে ডান প্রান্ত থেকে জাফর ইকবালের কর্ণার বক্সে হেডে ক্লিয়ার করেন স্বাধীনতার ডিফেন্ডার। ফিরতি বলে শট নিয়েছিলেন আবিদ। বল চলে যায় বারের ওপর দিয়ে। ৭৮ মিনিটে বা প্রান্ত থেকে সতীর্থর লং থ্রো থেকে বক্সে বল পেয়ে প্রথমে হেড নেন জেসমিন, কিন্তু লক্ষ্যে পাঠাতে পারেননি। জটলার মধ্যে বল পেয়ে দারুণ দক্ষতায় বল কাটিয়ে নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুলেমান দিয়াবাতে (১-০)।

প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সুযোগ নষ্ট হয় মোহামেডানের। আসিফ হকের থ্রো ইনে হেড করতে পারেননি দিয়াবাতে। বল ড্রপ খেয়ে চলে যায় ওবি মোনেকের পায়ে। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের শটে ছিল না গতি, গোললাইনের একটু উপর থেকে ফেরান এক ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহামেডানের হতাশা আরও বাড়ে। জাফর ইকবালের ফ্রি কিকে মেসিনোভিকির হেড ক্রসবারের উপরের দিকে লেগে বাইরে যায়।

গত ফেডারেশন কাপের গ্রুপ পর্বেই প্রথম দেখা হয়েছিল দুই দলের। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতেছিল মোহামেডান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com