বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সুপার লিগের শীর্ষে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ সুপার লিগের ইংল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টও পূর্ণ করেছে টাইগাররা।

১৪ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ১০০ পয়েন্ট। ১৫ ম্যাচ থেকে ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে দ্বিতীয় স্থানে। আর ১২ ম্যাচ থেকে ভারতের সংগ্রহ ৭৯ পয়েন্ট। তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। আর ৮ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে আফগানিস্তান।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তানকে ৮৮ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগে আরও ১০ পয়েন্ট পায় বাংলাদেশ। তাতে বিশ্বকাপ সুপার লিগে লাল-সবুজের জার্সিধারীদের পয়েন্ট হয় ১০০।

সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সেই ৭ দলের মধ্যে ভারত থাকলে পয়েন্ট টেবিলের আট নম্বর দল বিশ্বকাপের টিকিট পাবে। এছাড়া বাছাই পর্ব থেকে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দুই দল।

সুপার লিগের পয়েন্ট টেবিল:

দল ম্যাচ পয়েন্ট
বাংলাদেশ ১৪ ১০০
ইংল্যান্ড ১৫ ৯৫
ভারত ১২ ৭৯
আয়ারল্যান্ড ১৮ ৬৮
শ্রীলঙ্কা ১৮ ৬২
অস্ট্রেলিয়া ৯ ৬০
আফগানিস্তান ৮ ৬০
ওয়েস্ট ইন্ডিজ ১৫ ৫০
পাকিস্তান ৯ ৪০

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com