শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সুপার ব্রান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে তৈরী পোশাক শিল্প

অর্থ-বানিজ্য ডেস্ক:: দেশের তৈরী পোশাক শিল্প খাত সুপার ব্রান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের তৈরী পোষাক শিল্প খাতের জন্য এটি একটি বিশাল অর্জন।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত শনিবার রাজধানীর রেডিসন ব্লুু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮-২০২০ সালের জন্য দেশীয় তৈরী পোশাক শিল্প খাতে ও ২৯ টি দেশীয় অন্যান্য প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখার জন্য আমরা এ পুরস্কার পেয়েছি। তিনি জানান, বিডা নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এ স্বীকৃতি স্বারকটি আমাদের হাতে তুলে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com