শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সিরিজ হাতছাড়া টাইগারদের, ৫ উইকেটে হার

CHRISTCHURCH, NEW ZEALAND - MARCH 23: Tamim Iqbal Khan of Bangladesh reacts as James Neesham of New Zealand fields the ball during game two of the One Day International series between New Zealand and Bangladesh at Hagley Oval on March 23, 2021 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, দ্বিতীয় ওয়ানডে সকাল ৭টা থেকে শুরু হয় ক্রাইস্টচার্চে ২৩ মার্চ মঙ্গলবার। টস হেরে আবার ব্যাটিংয়ে বাংলাদেশ। টাইগাররা প্রথমে সুন্দর ব্যাটিং করে এক লড়াকু জায়গায় পোঁছেও ৫ উইকেটে হার। ৬ উইকেটে টাইগারদের সংগ্রহ ছিল ২৭১ রান।

বাংলাদেশ দলের ক্যাচগুলো মিস করে দারুণ সুযোগ হাতছাড়া হয়ে গেল।
২৩ মার্চ মঙ্গলবার হ্যাগলি ওভালে হওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। ফলে ৩ ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা। ডানেডিনে ৮ উইকেটে পরাজয়ের পর দিবারাত্রির এ ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে না পারলেও বাংলাদেশী ব্যাটসম্যানরা নিজেদের ফিরে পেয়েছেন।

৪৮.২ ওভারে ৫ উইকেটে ২৭৫ রান তুলে আরেকটি সহজ জয় পায় তারা। দারুণ সুযোগ এসেছিল বাংলাদেশ দলের, তবে কিছু অযাচিত ভুলে জয় পায়নি।
ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে উন্নতির সংকল্প নিয়ে নামে বাংলাদেশ দল। তামিম ও সৌম্য সরকার শুরুতে দারুণ সতর্ক থেকে পরের দিকে দলকে ভাল একটি অবস্থানে নিয়ে যান ৮১ রানের জুটি গড়ে। যদিও দু’জনই জীবন ফিরে পেয়েছেন, সেটি কাজেও লাগিয়েছেন। সৌম্য ৩২ রানে সাজঘরে ফিরে যান স্টাম্পিং হয়ে। প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভারে ২৬ রান করা বাংলাদেশ দল ২৪.৪ ওভারে ১০০ রানে পৌঁছে। তৃতীয় উইকেটে তামিম-মুশফিকুর রহিম ৪৮ রান যোগ করেন। ৮৪ বল খেলে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে অর্ধশতক পেয়ে যান তামিম। শেষ পর্যন্ত ১০৮ বলে ১১ চারে ৭৮ রানে সাজঘরে ফিরে যান রানআউট হয়ে। চতুর্থ উইকেটে মুশফিক-মিঠুনের ৫১ রানের জুটি দলকে বড় একটি সংগ্রহের ভিত গড়ে দেয়। মুশফিক ৫৯ বলে ৩৪ রানে সাজঘরে ফেরার পর ঝড় তোলেন মিঠুন। ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক পেয়ে যান তিনি। শেষ পর্যন্ত মাত্র ৫৭ বলে ৬ চার, ২ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন মিঠুন। এটি তার ক্যারিয়ার সেরা এবং কিউইদের বিপক্ষে ৫ ম্যাচে তৃতীয় অর্ধশতক।

বোলাররা আগের ম্যাচে ব্যাটসম্যানদের দোষ দিয়ে বলেছিলেন, ২৬০-২৭০ রান হলে তারা আক্রমণাত্মক মেজাজে বোলিং করতে পারতেন এবং সাফল্য আসতে পারতো। ক্রাইস্টচার্চে সেই সুযোগ পেয়ে যান তারা। শুরুটাও দারুণ করেছিলেন মুস্তাফিজ, পঞ্চম ওভারেই আক্রমণাত্মক মার্টিন গাপটিলকে (২৪ বলে ২০) সাজঘরে ফেরান কট এ্যান্ড বোল্ড করে। এরপর শেখ মেহেদীর অফস্পিনে বোল্ড হয়ে যান হেনরি নিকোলস (১৩) ও উইল ইয়াং (১)। দলীয় ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই ছিল কিউইরা। কিন্তু পরে ছন্নছাড়া ফিল্ডিং বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। চতুর্থ উইকেটে ডেভন কনওয়ে ও লাথাম ১১৩ রানের জুটি গড়ে কিউইদের সঠিক পথে আনেন। কনওয়ে ৯৩ বলে ৭ চারে ৭২ রান করে তামিমের সরাসরি থ্রোতে রানআউট হয়ে গেলে স্বস্তি আসে বাংলাদেশ দলে। কিন্তু লাথাম ৫০ ও ৫৮ রানে দুটি এবং জেমস নিশাম ৩ রানে সহজ ক্যাচ দিয়েও জীবন পান মিঠুন, মেহেদী ও মুশফিকের ব্যর্থতায়। সেই সুযোগে তারা ৭১ বলে ৭৬ রানের জুটি গড়ে কিউইদের সহজ জয় পাওয়ার পথ করে দেন। ৩৪ বলে ৩০ রানে অবশ্য নিশাম ফিরে যান, কিন্তু লাথাম ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে ১০৮ বলে ১০ চারে ১১০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মুস্তাফিজ ২ উইকেট নিলেও ৮.৩ ওভারে ৬২ রান দেন। তবে মেহেদী ১০ ওভারে ৪২ রানে ২ উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com