বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারত ও বাংলাদেশ মুখোমুখি বুধবার সন্ধ্যায়

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলে বুধবারে সন্ধ্যা ৬টায় শক্তিশালি ভারতের প্রতিপক্ষ বাংলাদেশের নারীরা মুখোমুখি হাবে। শিরোপা ধরে রাখতে মারিয়া মান্ডারা নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়বেন বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে। অনূর্ধ-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া গত আসরে নেপালের কাছে সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছিল ভারত। এবার অনূধ-১৯ বছর বয়সীদের নিয়ে হওয়া আসরে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই লক্ষ্যপূরণের পথটা মোটেও সহজ মনে হচ্ছে না ভারত কোচ এ্যালেক্স মারিও এ্যামব্রোসের। ২০১৮ সালে অনূর্ধ-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল বাংলাদেশ।

আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ফাইনালের রঙিন মঞ্চে উঠে এসেছে লাল-সবুজের বাংলাদেশের নারী ফুটবলাররা। রাউন্ড রবিন লীগে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে সবার সেরা হয় কোচ গোলাম রব্বানী ছোটনের দল। অন্যদিকে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে এসেছে ভারতীয় মেয়েরা। রাউন্ড রবিন লীগে এই ভারতকে ১-০ গোলে হারায় বাংলার বাঘিনীরা। যে কারণে শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফেবারিট হয়েই মাঠে নামছে মারিয়া মান্দার দল। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামার আগে মঙ্গলবার মতিঝিলের বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে শেষবারের মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শাহেদা, ঋতুপর্ণা, আঁখি, আফেইদা, মারিয়ারা।

তবে আমারও বিশ্বাস আছে মেয়েরা ভালো করবে এবং কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবে।’ তিনি আরো বলেন, ‘ফরোয়ার্ডরা গোল পেয়েছে। ডিফেন্ডাররাও গোল করছে। সবার মধ্যে গোল করার আত্মবিশ্বাস জন্মেছে। ভারত কঠিন প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে ফিনিশিংয়ে ভালো করতে হবে। আত্মবিশ্বাসের অভাব নেই। সবাই সব কিছু ওভারকাম করেছে। বেঞ্চের অনেকের অভিষেক হয়েছে। কিন্তু দলের খেলার ছন্দে কখনও ভাটা পড়েনি। যে যখনই মাঠে এসেছে সে ওই জায়গা পূরণ করেছে। আশা করব ফাইনালে দল আরও ভালো খেলবে। তবে এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। ভারত প্রতিটি ম্যাচ ভালো খেলে এখানে এসেছে। যদিও তাদের বিরুদ্ধে রাউন্ড রবিন লীগে জিতেছি। কিন্তু ওরা ভালো প্রতিপক্ষ। ফাইনাল দুই দলই সুযোগ পাবে। মেয়েরা প্রতিটা ম্যাচে সর্বোচ্চটা দিয়ে খেলেছে। ফাইনালে ভারতের বিরুদ্ধে আরও ভালো পারফরম্যান্স করতে হবে।’

আগামীকাল বুধবার ঘিরে শুরু আমাদের ফাইনাল শুধুই একটি ম্যাচ। সেরা উপহারটা দিয়ে ফাইনাল জিতবে! আমাদের দল ফাইনালে খেলছে খুব ভালো লাগছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com