বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সাত এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাত এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সাভার আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?

এর আগে, শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে দলটি থেকে নির্বাচিত ৭ জন সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার বেলা ২টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com