বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলতে চান না। এই ঘটনা আগের। এ নিয়ে অনেক কথা হয়েছে। শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব ওয়ানডের সাথে টেস্টেও খেলবেন। আর তাই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট, দুই দলেই সাকিবকে রাখাও হয়েছে। কিন্তু এখন সাকিব যা বলছেন, তাতে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে, টেস্ট, ওয়ানডে কোনটাই খেলতে চান না সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরেই যেতে চান না সাকিব। সিরিজ খেলতে চান না। দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব সব খোলাসা করেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলেছেন, ‘আমার মনে হয় না এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে।’
কেন? সাকিব জানান, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয়, আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ উপভোগ করেননি সাকিব। তাই জানান, ‘আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি একজন “প্যাসেঞ্জার।” যেটা কখনোই থাকতে চাই না। খেলাটা একদমই উপভোগ করতে পারিনি, পুরো সিরিজটাই, টি-২০ এবং ওয়ানডে। চেষ্টা করেছি, কিন্তু হয়নি।’ এ নিয়ে এরইমধ্যে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সাথেও কথা হয়েছে বলে জানান সাকিব। তিনি বলেছেন, ‘আমি এই কথা জালাল ভাইয়ের (বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস) সঙ্গেও আলাপ করেছি। জালাল ভাই বলেছেন দুই দিন উনিও চিন্তা করবেন। আমাকেও চিন্তা করার সময় দিয়েছেন। এরপরই আসলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে আমি মনে করি।’
‘দলের সঙ্গে প্রতারণা—এই জিনিসটা আমি অবশ্যই চাই না’
সঙ্গে যোগ করেন, ‘তখন (সিদ্ধান্ত নেওয়ার আগ) পর্যন্ত যদি আমার মন-মানসিকতা এমন থাকে, শারীরিক অবস্থাও এমন থাকে, তাহলে এটা (তাঁর দক্ষিণ আফ্রিকায় যাওয়া) দলের জন্যই ক্ষতি হবে। যেটা আগেও বললাম, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ করতে না পারি, তাহলে দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। এটা সতীর্থদের সঙ্গে প্রতারণা করার মতো হবে। দলের সঙ্গে প্রতারণা—এই জিনিসটা আমি অবশ্যই চাই না। আমি চাই নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে যেভাবে চিন্তা করে, সেভাবে যেন পারফর্ম করতে পারি সেই অবস্থাতে থাকা
‘আমি বলেছিলাম এই বছরের নভেম্বর পর্যন্ত, টি২০ বিশ্বকাপ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলব না’
দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে ও পরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়। দ্বিতীয় ওয়ানডে জোহানেসবার্গে ২০ মার্চ, তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিয়নে ২৩ মার্চ হবে। ডারবানে ৩১ মার্চ প্রথম টেস্ট ও পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ও দ্বিতীয় ওয়ানডে দুপুর ২ টায় শুরু হবে। টেস্ট ম্যাচগুলো শুরু হবে দুপুর ২ টায়।
বিসিবি সভাপতি এক স্বাক্ষাতকারে বলেছিলেন, সাকিব টেস্ট থেকে ৬ মাসের বিরতি চেয়েছিল। কিন্তু সাকিব বলছেন, ৯ মাসের বিরতির কথা। এ বছর অক্টোবর-নভে¤॥^রে টি২০ বিশ্বকাপের আগে টেস্ট থেকে বিরতিতে থাকতে চেয়েছেন সাকিব। এ নিয়ে বলেছেন, ‘চিঠিতে আমার চাওয়া ছুটিটা ৬ মাসের ছিল না। আমি বলেছিলাম এই বছরের নভে¤॥^র পর্যন্ত, টি২০ বিশ্বকাপ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলব না। আমি ওয়ানডে ও টি২০তে মনোযোগ দিতে চেয়েছিলাম। যেহেতু পর পর দুই বছর দুটি বিশ্বকাপ আছে, আমি সাদা বলে মনোযোগ দিতে চাই।