বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : কুমিল্লাকে হারিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত আছে বরিশাল সাকিবের। সাকিব আল হাসান ব্যাটিং ৫০ ও বোলিংয়ে ২/২০ বল হাতে ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন।
সোমবার ৭ ফ্রেব্রুয়ারি সিলেট পর্বের প্রথম ম্যাচে ৩২ রানে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে বরিশাল। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম সাক্ষাতে ৬৩ রানে জিতেছিল কুমিল্লা। এখন ১১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে সাকিবের দল। তার চলতি আসরে প্রথম ফিফটিতে ৫ উইকেটে ১৫৫ রান তোলে বরিশাল। জবাবে বরিশাল বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করতে পেরেছে কুমিল্লা।
সাকিব আল হাসান নৈপুন্য দেখাচ্ছেন, ফরচুন বরিশালকে বিপাকেই ফেলতে পারছেনা কোন প্রতিপক্ষ। উল্টো হার নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থাও একই হয়েছে। সাকিবের ব্যাটিং (৫০) ও বোলিং (২/২০) উড়িয়ে দিয়েছে কুমিল্লাকে। ৩২ রানে হারিছে। বরিশালের ছুড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৩ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। জিতে সাকিবের বরিশাল এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল। কুমিল্লাকে হারিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত বরিশাল।
বঙ্গবন্ধু বিপিএলে এবার কুমিল্লার কাছে প্রথম দেখায় যে হার হয়েছিল বরিশালের, সেই প্রতিশোধও নেওয়া হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের হারের বদলা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিয়েছে বরিশাল। টানা পাঁচ ম্যাচে হারহীনও থাকল বরিশাল। কুমিল্লার কাছে হারের পর যে জয়ের ধারায় ফিরেছে বরিশাল, টানা তিন ম্যাচে জিতে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
এমনকি ৭ ম্যাচের ৫টিতে জয় ও ১ টাইয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে। বরিশাল ও কুমিল্লার সমান ৯ পয়েন্ট ছিল। কুমিল্লাকে হারিয়েই এককভাবে সবার উপরে উঠে যায় বরিশাল। প্লে-অফে চার দলের একটি হওয়া প্রায় নিশ্চিতই করে ফেলে। একটি ম্যাচেও এরআগে বরিশাল ১৫০ রান করতে পারেনি, এবার করেছে
বরিশালের এমন আকাশচুম্বি সাফল্য আসলে এখন সাকিবের জন্যই হচ্ছে। একটি ম্যাচেও এরআগে বরিশাল ১৫০ রান করতে পারেনি। এবার টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৫ রান করেছে বরিশাল। তা সম্ভব হয়েছে ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় করা সাকিবের ৫০ রানের ইনিংসে। টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করলেন সাকিব। ‘বিগ হিটিং’ নিয়ে সমস্যা ছিল। তাও যেন দুর হতে চলেছে। টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করলেন সাকিব।
শুরুতে অবশ্য ওপেনার মুনিম শাহরিয়ার ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৫ রানের ঝড়ো ব্যাটিং করেন। ৬৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব ও তৌহিদ হৃদয় মিলে ৬৭ রানের জুটি গড়েন। চতুর্থ উইকেটে এমন বড় জুটি হওয়ায় সাকিবরাও ১৫০ রান অতিক্রম করে। দলের রান যখন ১৩৬ হয়, তখন সাকিব আউট হয়ে যান। তৌহিদ ৩৭ বলে ২ চারে অপরাজিত ৩১ রান করেন। বল হাতে তানভির ইসলাম ২ উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ইনিংসের দশম বলেই কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ১ রানে বিদায় নেন। ডু প্লেসিস এদিন একাদশে ছিলেন না। তার অভাব অবশ্য টের পেতে দেননি মুমিনুল হক। তিনি ৩০ বলে ৩ চারে ৩০ রানে বিদায় নিলেও বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। লিটন দাস ১৭ বলে ৪ চারে ১৯, মাহমুদুল হাসান জয় ৫, মঈন আলী ৬, নাহিদুল ইসলাম ১, সুনিল নারাইন ৩ ও জানাত ১৩ বলে ১ চার, ১ ছক্কায় ১৭ রানে সাজঘরে ফিরেছেন। শেষদিকে ১৪ বলে ২ ছক্কায় ২১ রানের অপরাজিত ইনিংসের পরও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেচে ১২৩ রান করতে পেরেছে কুমিল্লা। অফস্পিনার নাঈম হাসান ৪ ওভারে ২৯ রানে ৩টি, ডোয়াইন ব্রাভো ২৯ রানে ২টি উইকেট নেন। তবে ফিফটির পর বল হাতে সাকিব ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে দলের ৩২ রানের জয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে হন ম্যাচসেরা। টানা ৩ ম্যাচেরই সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
ব্যাট হাতে হাফঞ্চেুরি করার পর বল হাতে ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব।
সংক্ষিপ্ত স্কোর ॥
ফরচুন বরিশাল ইনিংস- ১৫৫/৫; ২০ ওভার (সাকিব ৫০, মুনিম ৪৫, হৃদয় ৩১*; তানভীর ২/২২)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস- ১২৩/৯; ২০ ওভার (মুমিনুল ৩০, তানভীর ২১, লিটন ১৯; নাঈম ৩/২৯, সাকিব ২/২০, ব্রাভো ২/২৯)।
ফল ॥ ফরচুন বরিশাল ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা॥ সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)।