বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : দ্রুততম ৪ হাজার রান ও ২০০ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুততম এই রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার সাকিব আল হাসান ৫৯ ম্যাচে এই কৃতিত্ব গড়েন। এমন রেকর্ড এরআগে ইংল্যান্ডের ইয়ান বোথাম (৬৯ ম্যাচ), ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (৮০ ম্যাচে), ভারতের কপিল দেব (৯৭ ম্যাচে), নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি (১০১ ম্যাচ) ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১০২) এই রেকর্ড গড়েছিলেন। সাকিব সবার আগে এ রেকর্ড গড়ে ফেলেন।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে করেন ফিফটি। আর তাতে করে টেস্টে ৪ হাজার রান পূর্ণ হয়ে যায় তার। এর ফলে বাংলাদেশের প্রথম এবং বিশে^র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রানের পাশাপাশি ২ শতাধিক উইকেটের মালিক হয়েছেন তিনি। তবে মাত্র ৫৯ ম্যাচেই এই অলরাউন্ডার ক্লাবে ঢুকে দ্রুততম হয়েছেন সাকিব। তাই অনন্য এক বিশ^রেকর্ডের মালিক হয়েছেন এর মাধ্যমে। এ বছর মাত্র ৩ টেস্ট খেলেছেন।
নাহলে হয়তো আগেই রেকর্ডটি গড়া হতো তার। বাংলাদেশের পক্ষে অবশ্য টেস্টে ৪ হাজার রান সবার আগে করেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। পরে সেই কৃতিত্ব অর্জন করেছেন মুশফিকুর রহিমও। তৃতীয় বাংলাদেশী হিসেবে ৪ হাজার টেস্ট রানের মালিক হলেন সাকিব। শেষ পর্যন্ত ৬৩ রানে সাজঘরে ফিরেছেন তিনি।
মিরপুর টেস্টে নামার আগে ৫৮ টেস্টে ৩৯৩৩ রান ছিল সাকিবের।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামার আগে সাকিবের ঝুলিতে ৫৮ টেস্টের ১০৭ ইনিংসে ৩৯৩৩ রান ছিল। প্রথম ইনিংসে ৩৩ রান করেন। হয় ৩৯৬৬ রান। ৪০০০ রান হতে আরও ৩৪ রান বাকি থাকে। দ্বিতীয় ইনিংসে সাত নম্বর ব্যাটিং পজিশনে নেমে যখন সাজিদের করা ৫৬তম ওভারের শেষ বলে মিডঅফ দিয়ে চার মারেন, তখনই স্কোরে ৩৫ রান হয়ে যায়। সাকিব ৪ হাজার রান ও ২০০ উইকেট শিকারী ক্লাবে প্রবেশ করেন।
সাকিব আল হাসানের ঝুলিতে ২১৫ উইকেট আছে। তালিকা হিসেব করলে সাকিব অবশ্য আছেন ছয় নম্বরে। এই তালিকায় প্রথমে আছেন ৯৩ ম্যাচে ৮০৩২ রান ও ২৩৫ উইকেট নিয়ে গ্যারি সোবার্স। দ্বিতীয়তে আছেন ১০২ ম্যাচে ৫২০০ রান ও ৩৮৩ উইকেট নেওয়া বোথাম। তৃতীয়তে আছেন ১৩১ ম্যাচে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট নেওয়া কপিল দেব। চতুর্থতে আছেন ১৬৬ ম্যাচে ১৩২৮৯ রান ও ২৯২ উইকেট নেওয়া ক্যালিস। পঞ্চম স্থানে রয়েছেন ১১৩ ম্যাচে ৪৫৩১ রান ও ৩৬২ উইকেট নেওয়া ভেট্টরি।
টেস্টে ৪০০০ রান ও ২০০ উইকেট
ক্রিকেটার/দেশ ম্যাচ রান উইকেট
গ্যারি সোবার্স (উইন্ডিজ) ৯৩ ৮০৩২ ২৩৫
ইয়ান বোথাম (ইংল্যান্ড) ১০২ ৫২০০ ৩৮৩
কপিল দেব (ভারত) ১৩১ ৫২৪৮ ৪৩৪
জ্যাক ক্যালিস (দ. আফ্রিকা) ১৬৬ ১৩২৮৯ ২৯২
ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড) ১১৩ ৪৫৩১ ৩৬২
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৫৯ ৪০২৯ ২১৫