বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সম্মিলিত জাতীয় জোটের নতুন চেয়ারম্যান বিদিশা

নিজস্ব প্রতিবেদকঃ সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।

রোববার (৮ মে) জোটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের তাকে চেয়ারম্যান করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ইউএনএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। তাই রোববারের সভায় বিভিন্ন দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সম্মিলিত জাতীয় জোটের সভা অনুষ্ঠিত হয়।

জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিদিশার নাম নতুন চেয়ারম্যান হিসেবে উত্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com