শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার দল ঢাকায় পৌঁছে কোয়ারেন্টাইনে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টি২৪ডটকম ॥ ঈদ-উল-ফিতর শেষ হতেই শ্রীলঙ্কা ক্রিকেট দল ১৬ মে রবিবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লীগের অংশ হিসেবে ২৩, ২৫ ও ২৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলবে দিবারাত্রির ওয়ানডে। এই সিরিজে সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটার ও অধিনায়ক দিমুথ করুনারতেœকে বাদ রেখে তরুণ কুশল পেরেরার কাঁধে নেতৃত্বভার। কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজে যেমন স্বাস্থ্যবিধি মেনেছে বাংলাদেশ ক্রিকেট দল, লঙ্কানদের জন্যও করোনা প্রটোকলের একই পরিকল্পনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে অনুসারে ঢাকায় পৌঁছেই সফরকারী লঙ্কানরা ৩ দিনের জন্য হোটেল রুমে বন্দী হয়ে গেছেন। তাদের রুম কোয়ারেন্টাইন ৩ দিন। এর মধ্যে দুই দফা করোনা নেগেটিভ হবেন যারা তারা বায়ো সিকিউর বাবলে থেকে অনুশীলনে নামতে পারবেন। সফরকারীদের এই করোনা প্রটোকল নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী।
দুই মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে করুনারতেœর নেতৃত্বে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। সেই দলে ছিলেন অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা। তবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লীগের শুরুটা এমন হওয়াতে নতুন পরিকল্পনায় তাদের বাদ দিয়ে ৩০ বছর বয়সী বাঁহাতি উইকেটরক্ষক-ওপেনার কুশল পেরেরাকে অধিনায়ক করেছে এসএলসি। অধিনায়ক হওয়ার পরই কুশল বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে তরুণ এই দলটিকে। আমি প্লেয়ারদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস অর্জনের সংস্কৃতি গড়ে তুলতে সচেষ্ট থাকব।’ এখন শুধু মাঠে নেমে কথার প্রমাণ দেয়ার অপেক্ষা। সে জন্য বাংলাদেশে দল নিয়ে পৌঁছে গেছেন তিনি রবিবার সকালে। এসেই করোনা প্রটোকলের জন্য ৩ দিনের রুম কোয়ারেন্টাইনে চলে গেছে সফরকারীরা। এ সময় দুই দফা করোনা পরীক্ষা দিতে হবে তাদের। নেগেটিভ সনদ নিয়ে বুধবার নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন তারা। আগামী শুক্রবার বিকেএসপির ৩ নম্বর মাঠে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতিমূলক ৫০ ওভারের ম্যাচ খেলবে তারা।
শ্রীলঙ্কার ওয়ানডে দল ॥ কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাতিলকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা দনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লক্ষণ সান্দাকান, চামিকা করুনারতেœ, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com