বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে ১২ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠ২৪ ডটকম : শুরু থেকেই বাংলাদেশের সাফ অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ নারী ফুটবলাররা দুর্দান্ত খেলে শ্রীলঙ্কাকে ১২ গোলে হারিয়ে দিয়ে ফাইনালে। প্রথমার্ধে চার গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করেন রিপা-ঋতুরা। দ্বিতীয় মিনিটে গোল পাওয়ার পর বাংলাদেশ কেবল ছুটেছেই। মুড়ি-মুড়কির মতো গোল করে শ্রীলঙ্কাকে উড়িয়ে মেয়েদের সাফ অনূর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল।

রবিবার রাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে গুণে গুণে একডজন গোল দিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে লাল-সবুজের দেশের মেয়েরা। অর্থাৎ লঙ্কান মেয়েদের ১২-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। বাংলার বাঘিনীদের হয়ে চোখ ধাঁধানো হ্যাটট্রিক করেন শাহেদা আক্তার রিপা ও আফেইদা। জোড়া গোল করেন আনুচিং মোগিনী ও ঋতুপর্ণা চাকমা। আর একটি করে গোল করেন আঁখি খাতুন ও উন্নতি খাতুন।
এর ফলে পাঁচ দলের এই টুর্নামেন্টে সবার শীর্ষে থেকে ফাইনালে খেলবে স্বাগতিক বাংলাদেশ। একই ভেন্যুতে গতকাল বিকেলে অনুষ্ঠিত আরেক ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে ভারত। যে কারণে শিরোপা নির্ধারণী ফাইনাল মহারণে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ও ভারত। আগামী বুধবার আকর্ষণীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। রাউন্ড রবিন লীগে এই ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। যে কারণে শিরোপা ধরে রাখার মিশনে ফেবারিট হয়েই মাঠে নামবে কোচ গোলাম রব্বানী ছোটনের দল।

দলের বড় জয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। জোড়া গোল করেন ঋতুপর্না চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুই গোলদাতা আঁখি খাতুন ও উন্নতি খাতুন। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠল বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে নেপালকে ১-০ গোলে হারানো ভারত ৯ পয়েন্ট নিয়ে উঠেছে ফাইনালে। আগামী বুধবার ২২ ডিসেম্বর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

এবারের এই আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে সবার সেরা হয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে এসেছে ভারতীয় মেয়েরা। অবশ্য টুর্নামেন্টের শুরুটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। অপ্রত্যাশিতভাবে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে শুরু হয় পথচলা। এরপর ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরে বাংলার মেয়েরা। ধারাবাহিকতা ধরে রেখে এরপর যথাক্রমে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতেছে মারিয়া মান্দার দল।
দ্বিতীয় সারির দল নিয়ে খেলেও লঙ্কান মেয়েদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা প্রাধান্য বিস্তার করে বাংলার মেয়েরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলোৎসবের শুরু। ডি বক্সের মাথা থেকে দারুণ শটে গোল করেন আনুচিং মোগিনী (১-০)। সপ্তম মিনিটে বা প্রান্ত থেকে বা পায়ের শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে দ্বিতীয় গোল উপহার দেন ঋতুপর্ণা চাকমা (২-০)। ১৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢুকে তৃতীয় গোল করেন শাহেদা আক্তার রিপা (৩-০)। ৪৩ মিনিটে ডিফেন্ডার আঁখি খাতুনের বাড়িয়ে দেয়া বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন ঋতুপর্ণা (৪-০)। বিরতির পর ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে দূলপাল্লার শটে আরও একবার ভারতের জাল কাঁপান আঁখি খাতুন (৫-০)। পরের মিনিটেই লক্ষ্যভেদ করেন রিপা (৬-০)।

ম্যাচের ৫৪ মিনিটে দূর থেকে ডান পায়ের শটে বাংলাদেশের সপ্তম গোলটি করেন আফেইদা (৭-০)। ৭০ মিনিটে বক্সের প্রায় ৪০ গজ দূর থেকে দারুণ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আফেইদা (৮-০)। এরপর আরও চার গোল আদায় করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আঁখির দুর্দান্ত গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।

৫৪তম মিনিটে প্রান্তির দূরপাল্লার শট শ্রীলঙ্কা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়। ৬৯তম মিনিটে দূরপাল্লার শটে এই ডিফেন্ডার আবারও লক্ষ্যভেদ করলে বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। ৭৭তম মিনিটে আনুচিংয়ের লক্ষ্যভেদের পর ৮৩তম মিনিটে প্রান্তি দুরপাল্লার শটে ব্যবধান আরও বাড়ানোর সঙ্গে সঙ্গে হ্যাটট্রিকও পূরণ করেন। ৮৫তম মিনিটে উন্নতি গোল করার পর শেষ দিকে রিপা শ্রীলঙ্কার কফিনে দ্বাদশ পেরেকটি ঠুকে হ্যাটট্রিক পূরণ করেন।

এই আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন রিপা। সব মিলিয়ে ৫ গোল হলো তার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com