শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : এই মহামারির মধ্যে এবং প্রচন্ড দাবদাহর মধ্যে দিয়ে রবিবার ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩টি ওয়ানডে ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানের হারিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জয় দিয়ে শুরু করলো। টস জিতে ব্যাটিংয়ে সিন্ধান্ত নেয় বাংলাদেশ দল। টাইগাররা ৬ উইকেটে ২৫৭ রান তোলে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা দল সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান করেন। ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে।
দুই ক্রিকেটার- ইসুরু উদানা, শিরান ফার্নান্দো ও বোলিং কোচ চামিন্দা ভাস করোনা পজিটিভ হওয়ায় ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত দুজন করোনা নেগেটিভ হওয়ায় মিরপুরে সেই ম্যাচে ১৬৩ রানে জয়ের পর পরস্পরের ৬ বার সাক্ষাতে ৫ বারই হারে বাংলাদেশ। বাংলাদশের অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫৭ রান তোলে বাংলাদেশ। জবাবে মিরাজ ৩০ রানে ৪ উইকেট নিলে ৪৮.১ ওভারে ২২৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় ওভারে চরম বাজে ফর্মে থাকা লিটন দাসকে (০) প্রথম স্লিপে ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচে পরিণত করেন দুশমন্ত চামিরা। এর আগে প্রথম ওভারটি ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে করোনা নেগেটিভ হওয়া উদানাই শুরু করেছিলেন। লিটন বিদায় নেয়ার পর আবার তিনে ফেরা সাকিব আল হাসান ওপেনার তামিমের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন। তেমন স্বাচ্ছন্দ্য বোধ না করা সাকিব ৩৪ বলে ১৫ রানে দানুশকা গুনাথিলাকার অফস্পিনে সাজঘরে ফেরেন লংঅনে ক্যাচ দিয়ে। তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে তামিম আরও ৫৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ কাটান। তবে ক্যারিয়ারের ৫১তম অর্ধশতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পেরিয়ে যাওয়া তামিম ধনঞ্জয়ার অফস্পিনে সাজঘরে ফেরেন। তিনি ৭০ বলে ৬ চার, ১ ছক্কায় ৫২ রান করেন। পরের বলেই আবার মোহাম্মদ মিঠুনকে শিকার করেন তিনি। টানা দুই এলবিডব্লিউয়ে বাংলাদেশকে আবার বিপদে ফেলেন ধনঞ্জয়া। ২৩ ওভারে ৪ উইকেটে ৯৯ রান নিয়ে বিপর্যস্ত বাংলাদেশকে মাত্র ১২১ বলে ১০৯ রানের জুটি গড়ে রক্ষা করেন মুশফিক ও মাহমুদুল্লাহ। দেশের মাটিতে এটি শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেটে বাংলাদেশের সেরা জুটি। এ জুটিতে লড়াকু পুঁজি পেয়ে যায় বাংলাদেশ।
মুশফিক ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক পান মাত্র ৫২ বলে। অষ্টম সেঞ্চুরির পথে এগোতে থাকা মুশফিককে ৮৭ বলে ৪ চার, ১ ছক্কায় ৮৪ রান করার পর থামিয়েছেন বাঁহাতি স্পিনার লক্ষণ সান্দাকান। কিছুটা ধীরস্থির মাহমুদুল্লাহ ২৪তম ফিফটি পান ৬৯ বলে। তিনিও ৭৬ বলে ২ চার, ১ ছক্কায় ৫৪ রান করে ধনঞ্জয়ার তৃতীয় শিকার হন। শেষদিকে আফিফ হোসেন ধ্রুব ২২ বলে ৩ চারে ২৭ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮তম ওয়ানডে খেলতে নেমে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ পায় বাংলাদেশ। প্রথম দুই ওভারে ৪ রান খরচা করা মিরাজ নিজের তৃতীয় ও দলীয় পঞ্চম ওভারেই আঘাত হানেন। ২১ রান করা গুনাথিলাকাকে কট এ্যান্ড বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। অষ্টম ওভারে বোলিংয়ে এসেই পাথুম নিশঙ্কাকে (৮) তুলে নেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। পাওয়ার প্লে’র ১০ ওভারে ২ উইকেটে ৪৯ রান তোলে লঙ্কানরা। ৪ ওভারে ১১ রানে ১ উইকেট নিয়ে প্রথম স্পেল শেষ করেন মিরাজ।
এরপর ১৯তম ওভারের প্রথম বলেই সাকিব কুশল মেন্ডিসকে (৩৬ বলে ২৪) আউট করে আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিন ফরমেটের স্বীকৃত ক্রিকেট মিলিয়ে ১০০০ উইকেটের মালিক হয়ে যান। ৩ ওভার পরেই কুশল পেরেরাকে (৩০) বোল্ড করে দেন মিরাজ।
স্কোর : বাংলাদেশ ইনিংস- ২৫৭/৬; ৫০ ওভার (মুশফিক ৮৪, মাহমুদুল্লাহ ৫৪, তামিম ৫২, আফিফ ২৭*, সাকিব ১৫, সাইফউদ্দিন ১৩*, লিটন ০, মিঠুন ০, অতিরিক্ত ১২; ধনঞ্জয়া ৩/৪৫, গুনাথিলাকা ১/৫)।
শ্রীলঙ্কা ইনিংস- ২২৪/১০; ৪৮.১ ওভার (হাসারাঙ্গা ৭৪, পেরেরা ৩০, মেন্ডিস ২৪, গুনাথিলাকা ২১, উদানা ২১; মিরাজ ৪/৩০, মুস্তাফিজ ৩/৩৪, সাইফউদ্দিন ২/৪৯, সাকিব ১/৪৪)।
ফল : বাংলাদেশ ৩৩ রানে জয়ী।
ম্যাচসেরা : মেহেদী হাসান মিরাজ।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে।