বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খুলনা বিভাগীয় সমাবেশ গয়েশ্বর চন্দ্র রায়

খুলনা ব্যুরো:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে।

তিনি শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সমাবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দাবি আদায়ে আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার সারা দেশব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে এই বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী।

বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।

জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ফারুক হোসেন সমাবেশে কোরআন তেলাওয়াত করেন। সমাবেশে বক্তব্য দেন- মেহেরপুরের জাভেদ মাসুল মিল্টন, কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সেচ্ছাসেবক দল বিএনপির মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির, জেলা সভাপতি শেখ তৈয়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, কৃষক দল জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, শ্রমিক দল জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, কৃষক দলের মহানগর সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সজীব, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com