বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শীতের সকালে ভোটার উপস্থিতি কম খুলনায়

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনায় শীতের সকালে ভোটার উপস্থিতি কম। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও কয়েকটি কেন্দ্র ঘুরে উল্লেখযোগ্য ভোটারের উপস্থিতি দেখা যায়নি।

খুলনা সোনাডাঙ্গা তালিমুল মিল্লাত মাদ্রাসা (নীচতলা) কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১৭টি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৪১ জন ও নারী ১১৩২ জন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়ন্ত কুমার পাল বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিবেশ খুবই ভালো। তবে শীতের সকাল হওয়ায় প্রথম দিকে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি মনে করেন। নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র ও সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে। জানা যায়, খুলনা জেলার ছয়টি আসনে এবার মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com