রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

শাকিব খানের পারিশ্রমিক ৭০ লাখ টাকা!

বিনোদন ডেস্ক:: কিছুদিন আগে খবর রটেছিল, ৬০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েও একটি ছবি ছেড়ে দিয়েছেন শাকিব খান। শিডিউল জটিলতায় ছবিটি করতে পারেননি তিনি। এবার নতুন খবর পাওয়া গেল ‘হিরো দ্য সুপারস্টার’-এর। জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি ছবির জন্য ৭০ লাখ টাকা পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন! ছবিটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের রাজ চক্রবর্তী। দেলোয়ার হোসেন দিল গল্প লিখছেন ছবিটির। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এই ছবির গল্পভাবনা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের। জুলাই থেকে ঢাকা ও ঢাকার পাশের কোনো গ্রামে হবে ছবির শুটিং। কিন্তু ৭০ লাখ টাকা পারিশ্রমিক চূড়ান্ত হওয়ার পরও কি ছবিটি করতে পারবেন শাকিব?

এ বিষয়ে প্রযোজক আজিজ বলেন, ‘এখানে পারিশ্রমিক বিষয় নয়। ছবিটির জন্য ঢালাও শিডিউল দরকার। শাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। গল্পটা তাঁর পছন্দ হয়েছে। কিন্তু শিডিউল মেলাতে পারবেন কি না তা নিয়ে দুই পক্ষেরই সন্দেহ। শাকিব তাঁর ক্যারিয়ারে মাত্র একটি মুক্তিযুদ্ধের ছবি করেছেন। ফলে এই ছবির প্রতি তাঁর আগ্রহের কমতি নেই। এখন বাকিটা সময় বলে দেবে।’ নাম ঠিক না হওয়া ছবিতে শাকিব খানের বিপরীতে একজন নতুন নায়িকা নেবেন বলেও জানান আজিজ। যৌথ প্রযোজনা নয়, ছবিটি নির্মিত হবে জাজের একক প্রযোজনায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com