সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা মজলুম মানুষের অধিকার আদায়ে ভাসানী ছিলেন আপসহীন কণ্ঠস্বর: রিজভী লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড, জব্দকৃত সার কৃষকদের মাঝে বিতরণ বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুর জেলার একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে টয়োটা ল্যান্ড ক্রুজার ও পাজেরো দুটো গাড়ি পুড়ে ছাই

মো: নাসির খান (শরীয়তপুর) সংবাদদাতা ।।

শরীয়তপুর সদরে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে টয়োটা ল্যান্ড ক্রুজার ও পাজেরো দুটো গাড়ি পুড়ে গেছে। এতে অন্তত ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শনিবার ১৩ এপ্রিল দুপুরে সদর উপজেলার বাঘিয়া এলাকার আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে ফারুক চৌকিদারের বাড়ির একটি গাড়ির গ্যারেজে দুই শিশু খেলছিল। এক পর্যায়ে শিশুরা গ্যারেজ থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই আগুন লাগে। মুহুর্তেই সেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলা ফায়ার সার্ভিসের দুটো ইউনিট পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটো গাড়ি পুড়ে যায়।

শরীয়তপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, ‘সংবাদ পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে গ্যারেজে থাকা একটি টয়োটা ল্যান ক্রুজার ও পাজেরো গাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ উদঘাটন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com