শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

লোহাগাড়ায় বিজিবি’র বাস-লেগুনা সংঘর্ষে তিনজন নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাসের সাথে লেগুনার মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আরো চারজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো: হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪)।

হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছে স্থানীয়রা। তবে এই সংবাদ লেখা পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে দু’জনের লাশ আমরা পেয়েছি, তবে শুনছি নিহতের সংখ্যা তিন। বিজিবির বাসটি কয়েকটি পরিবার নিয়ে কক্সবাজার যাচ্ছিল।’

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিজিবির একটি টিম ঘটনাস্থলে আসার পথে আছে বলেও নিশ্চিত করেছেন পুলিশ এই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com