বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
লিটন ও মুশফিক ২০২ রানে রেকড জুটি স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ দ্বিতীয় ওয়ানডে শুক্রবার ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয় বেলা ১১ টায়। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করল। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওপেনার লিটন কুমার দাসের সেঞ্চুরিতে ৩০৬ রান করল বাংলাদেশ। ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় করা লিটনের ১৩৬ রানের ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ৩০০ রানের উপরে স্কোর করে রেকর্ড গড়ল বাংলাদেশ। সঙ্গে লিটন ও মুশফিক মিলে যে তৃতীয় উইকেটে রেকর্ড ২০২ রানের জুটি গড়ে, তাও বিশেষ ভুমিকা রাখে।
আফগানিস্তানের সামনে জিততে ৩০৭ রানের টার্গেট দাড় হল। এরআগে ২০১৬ সালে আফগানিস্তান যখন প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচে ৮ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ। এতদিন এই স্কোরই আফগানিস্তানের বিপক্ষে সেরা স্কোর ছিল। এবার সেই স্কোরকে পেছনে ফেলে আরও বড় স্কোর গড়ে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম থেকেই অসাধারণ ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। প্রধান কোচ রসেল ডোমিঙ্গো বলেছিলেন, ‘দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ভালো হবে, এতে আমার কোন সন্দেহ নেই। আমাদের টপ অর্ডার খুব ভালো। আশা করি দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াবে।’ তামিম ও লিটনের ব্যাটিং এমন আভাসই দেয়। প্রথম ওয়ানডেতে দ্রুতই ৪ উইকেট তুলে নিয়ে ত্রাস তৈরী করা পেসার ফজলহক ফারুকীর বলগুলোও ভালোভাবে সামাল দেন।
তামিম ও লিটন দুই জন মিলে ভালই ব্যাটিং করছিল। হঠাৎ এমন সময়ই ফারুকীর অসাধারণ এক ডেলিভারিতে এলবিডাবলিউ হয়ে যান তামিম (১২)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এরপর লিটন ও সাকিব আল হাসান মিলে জুটি গড়েন। তারা দলকে ৯ ওভারে ৫০ রানে নিয়ে যান। ১০ ওভারে ৫৪ রান করে বাংলাদেশ। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। প্রথম ওয়ানডেতে যে ভরাডুবি হয়েছিল, ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে কাজে লাগাতে থাকেন ব্যাটসম্যানরা।
সাকিব ও লিটন মিলে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন। ১৫ ওভারে ৮১ রান করে ফেলে বাংলাদেশ। রশিদ খান নিজের প্রথম ওভারে বোলিং করতে আসেন। এসেই সাকিবকে (২০) এলবিডাবলিউ করে দেন। প্রথম ওয়ানডেতে সাকিব যেমন রশিদকে আউট করেন, এবার প্রতিশোধ নেন স্পিনার রশিদ। একটু গতি দিয়ে লেংথে বল রেখেই নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাকিবকে সাজঘরে পাঠান। লিটন ও সাকিবের জুটি ৪৫ রানের বেশি করতে পারেনি।
লিটন উইকেট আকড়ে খেলতে থাকেন। মুশফিকুর রহিম এসে লিটনের সঙ্গে যোগ দেন। ২০তম ওভারে গিয়ে ১০০ রান স্কোরে যোগ হয়। যখন দলের রান ১২৬ হয়, তখন প্রথম ওয়ানডেতে ১ রানেই আউট হওয়া ওপেনার লিটন কুমার দাস স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাকিয়ে হাফসেঞ্চুরি করে ফেলেন। ৬৫ বলে ৮ চারে হাফসেঞ্চুরি করেন লিটন। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি করেন চার সেঞ্চুরি থাকা লিটন। গতবছর জুলাইয়ে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজের প্রথম ওয়ানডেতেই ১০২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন লিটন। ১১৪ বলে ১০২ রান করে বাংলাদেশকে ম্যাচ জেতান। ম্যাচ সেরাও হন। পরের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই হাফসেঞ্চুরির দেখা পেলেন লিটন।
লিটনের হাফসেঞ্চুরি হওয়ার পর মুশফিকও দ্রুত রান তুলতে থাকেন। ২৮তম ওভারে গিয়ে ১৫০ রানও হয়ে যায়। লিটন ও মুশফিক মিলে ৫০ রানের জুটি গড়ার পর শত রানের জুটিও হয়ে যায়। ৩৬তম ওভারে গিয়ে ২০০ রানও স্কোরে যোগ হয়। এরআগেই অবশ্য হাফসেঞ্চুরি করেন মুশফিক। প্রথম ওয়ানডেতে ৩ রানের বেশি করতে পারেননি। দল বিপাকে পড়ে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়ান মুশফিকুর রহিম। হাফসেঞ্চুরি করেন। ৫৬ বলে ৬ চারে হাফসেঞ্চুরি করেন। দলের ১৮৫ রানের সময় বাউন্ডারি হাকিয়ে হাফসেঞ্চুরি করেন মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারে ৪১তম হাফসেঞ্চুরিও করেন মুশফিক। লিটনের সাথে শত রানের জুটিও গড়ে ফেলেন।
১০৭ বলে ১৪ চারে সেঞ্চুরি করেন লিটন। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেন। দলের ২২৯ রানে ১০৭ বলে গিয়ে চার হাকিয়ে সেঞ্চুরি করেন লিটন। ৮৭ রানে নতুন জীবন পেয়ে তা কাজে লাগান লিটন। এরআগে ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরি করেছিলেন লিটন।
লিটন ও মুশফিক মিলে ২০০ রানের জুটি গড়েন। নিজেদের ইতিহাসের রেকর্ড জুটি হয়। এরআগে ২০১৫ সালে পকিস্তানের বিপক্ষে তামিম-মুশফিক মিলে তৃতীয় উইকেটে ১৭৮ রানের সেরা জুটি গড়েছিলেন। তৃতীয় উইকেটে ২০২ রানের জুটি যখন হয়, তখনই দলের ২৮৫ রানে গিয়ে আউট হয়ে যান লিটন। ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৩৬ রান করেন লিটন। এই ওপেনার আউট হতেই মুশফিকও (৯৩ বলে ৮৬ রান) সাজঘরে ফিরেন। তবে অসাধারণ ব্যাটিং করেন। লিটন, মুশফিক আউটের পর আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ।
মাহমুদুল্লাহ রিয়াদ (৬) ও আফিফ হোসেন ধ্রুব ১৩*) মিলে দলকে ৩০৬ রানে নিয়ে গিয়ে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর ॥ বাংলাদেশ ইনিংস ৩০৬/৪; ৫০ ওভার; তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, রিয়াদ ৬*, আফিফ ১৩*; ফরিদ ২/৫৬।