বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধি::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু’দিন ব্যাপি ৪১তম আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
অ্যাথলেটিকস্ ও অ্যাকুয়াটিকস্ সাবকমিটির সভাপতি অধ্যাপক এম নজরুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপাচার্য অংশগ্রহণকারীদের মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।
অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু কর্মকর্তাদের এবং কৃতী খেলোয়াড় মো. শরিফুল ইসলাম অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি এ্যাথলেট মো. মাহফুজুর রহমান ও শিরীন আকতার অলিম্পিক মশালসহ মাঠ প্রদক্ষিণ করেন।
দু’দিন ব্যাপি এই প্রতিযোগিতায় ছেলেদের ১৯টি ও মেয়েদের ১১টি ইভেন্টে ১৯টি দলের প্রায় ২০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। সেখানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।