বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

রাউজানে সড়ক দুর্ঘটনায় দুই হাফেজের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামের মৃত্যুর পর এবার আহত আরেক ইমাম হাফেজ মাওলানা আলী হোসেনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমাম।

এর আগে গত সোমবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকার হাফেজ বজলুর রহমান সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে এক ইমাম সৈয়দুল হক নিহত হন, আহত হন ইমাম আলী হোসেন।

আলী হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া ও মসজিদের খতিব মাওলানা সেকান্দর হোসেন।

এদিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল গ্রামের দুটি মসজিদের দুই ইমামের মৃত্যুতে গ্রামের মুসল্লিসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com