বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

রহমতগঞ্জকে হারিয়ে গ্রুপসেরা হয় আবাহনী

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ঃ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা আগে গোল করে এগিয়ে যায়। পরে একটা পেনাল্টিও মিস করে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে হেরে যায় ৩-১ গোলে। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি শেষ আটে নাম লেখালো এই আসরে ৩১ বছর আগে জেতা শিরোপাধারী ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। আর ২ ম্যাচে প্রতিটিতেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ‘ডাইলপট্টি’ খ্যাত রহমতগঞ্জ। সমান ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে আবাহনীর সঙ্গী হলো প্রিমিয়ার লীগের নতুন দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচে জোড়া গোল করেন প্রথম ম্যাচ খেলতে নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। অপর গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন ঘানার ফিলিপ আজাহ।

৭ ডিসেম্বর মঙ্গলবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আবাহনী। আকাশী-নীল জার্সিতে অভিষেক ম্যাচে জোড়া গোল করেন নাসিমেন্তো।

স্পট কিকের দুটি সুযোগই কাজে লাগিয়েছে আবাহনী। একটি পেনাল্টি পেয়েছিল রহমতগঞ্জও, কিন্তু কাজে লাগাতে পারেনি তারা।
তিন দলের এই গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে আবাহনী। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা আটে উঠেছে ব্রাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়ে এ প্রতিযোগিতায় প্রথম খেলতে আসা স্বাধীনতা ক্রীড়া সংঘ। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল পুরান ঢাকার দল রহমতগঞ্জ।

ত্রয়োদশ মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে রহমতগঞ্জ। মাহমুদুল হাসান করিমের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন ফিলিপ আজাহ টেট্টি। কিন্তু ঘানার এই ফরোয়ার্ডের তাড়াহুড়ো করে নেওয়া শট দূরের পোস্টের অনেক ব্রাইরে দিয়ে যায়।
দুই মিনিট পরই এগিয়ে যায় রহমতগঞ্জ। এবার আশরাফুল ইসলামের থ্রু পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা টেট্টি দুই দফা ট্যাকলের শিকার হয়ে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে কাট ব্র্যাক করেন। গোলমুখে এনামুল হোসেনের প্লেসিং শটে বল টুটুল হোসেন ব্রাদশার পায়ে লেগে জালে জড়ায়।
রহমতগঞ্জের এগিয়ে যাওয়ার আনন্দের স্থায়ীত্ব ছিল মাত্র তিন মিনিট। নাসিমেন্তোর স্পট কিক ব্রলের লাইনে ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি জিয়াউর রহমান। দেনিয়েল কলিনদ্রেস সোলেরাকে ব্রক্সে মোহাম্মদ তারেক ফাউল করলে পেনাল্টি পায় আবাহনী।
২৯তম মিনিটে ভালো সুযোগ নষ্ট হয় ১৯৯০ সালে সবশেষ এ প্রতিযোগিতার শিরোপা জেতা আবাহনীর। পাল্টা আক্রমণে নাসিমেন্তোর পাস ধরে ব্রক্সে ঢুকেই শট নেন রাকিব হোসেন। বল বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।
৪১তম মিনিটে দুই পায়ের মোচড়ে রেইনবো ফ্লিকে বল বের করে নিতে চেয়েছিলেন টেট্টি। বল লাগে ব্রাদশার হাতে। পেনাল্টি পায় রহমতগঞ্জ। কিন্তু টেট্টির শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক মেহেদি হাসান।

৫১ মিনিটে দুই ব্রাজিলিয়ান মিলে আবাহনীকে এগিয়ে নেন। আরও এক বার পায়ের জাদু দেখান ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো। বাঁ প্রান্তের টাচ লাইনে রহমতগঞ্জের দুই ডিফেন্ডারকে দুর্দান্তভাবে কাটিয়ে বল ঠেলে দিলে গোল মুখ থেকে ব্যাক হিলে লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান ডরিয়েল্টন (২-১)।
৭০ মিনিটে পেনাল্টি থেকে আবাহনীর ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো। হ্যাটট্রিক করার সুযোগ ছিল আরেক ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের সামনে কিন্তু নিজে পেনাল্টি না নিয়ে অগোস্তোর দিয়ে দেন এই ব্রাজিলিয়ান (৩-১)। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি রহমতগঞ্জ। শেষ আটে আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী এবং স্বাধীনতা ক্রীড়া সংঘ লড়বে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। সেরা আটে স্বাধীনতা ক্রীড়া সংঘের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com