মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

মোংলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় ৩ বন্ধু নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাতে চাঁদপাই ইউনিয়নের মৌখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোংলা পৌর শহরের ১ নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩), আবদুল কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়েলগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)।

নিহত বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিলেন।বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোংলা চাঁদপাই মেলা থেকে বায়জিদ, জাকারিয়া ও সাকিব নামের ওই তিনজন মোংলার উদ্দেশে ফিরছিলেন। ফেরার পথে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় এলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে এবং পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মোংলা থানার ওসি বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে তিনজন আহত হন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com