বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

মুশফিক ও মুমিনুলদের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছেন নারী ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশের নারী ক্রিকেটাররা প্রথমবার বিশ্বকাপে খেলবে। মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে হবে ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা। বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করছেন। বিসিবি একাডেমি মাঠে হচ্ছে অনুশীলন। তবে খেলা যেহেতু হবে নিউজিল্যান্ডে, তাই মুমিনুল হক, মুশফিকুর রহিমদের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছেন নিগার সুলতানা, সালমা খাতুন, জাহানারা আলমরা।

নিউ জিল্যান্ডে খেলে আসা ভাইয়াদের সঙ্গে অনেকে কথা বলেছে যে উইকেট কেমন হবে

অনুশীলনের ফাঁকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার এ নিয়ে বলেন, ‘যতটুকু সম্ভব হয়, ওখানে গিয়ে স্কিল অনুশীলনটা বেশি করব আমরা। প্রথম দিকে আমাদের হয়তো সমস্যা হতে পারে একটু। এখনও পর্যন্ত যতটুকু জানি, নিউ জিল্যান্ডে খেলে আসা ভাইয়াদের সঙ্গে অনেকে কথা বলেছে ব্যক্তিগতভাবে যে উইকেট কেমন হবে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই নিউজিল্যান্ড সফর করে এসেছেন মুমিনুল, মুশফিকরা। প্রথম টেস্ট জিতেছেনও। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছেন। বাংলাদেশ নারী ক্রিকেটাররা নিউজিল্যান্ডের বিপক্ষে কখনোই খেলেননি। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারত ছাড়া আর কোনো দলের বিপক্ষেই কখনো খেলেননি। ৪ মার্চ শুরু হতে যাওয়া বিশ্বকাপের পরের দিন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে নিগারবাহিনীর।

এরপর এক এক করে ৭ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ড, ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার লড়াই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে কমনওয়েলথ গেমস বাছাই ক্রিকেট খেলে বাংলাদেশ। গেমসে জাহানারা আলমকে শৃঙ্খলাজনিত কারনে বাদ দেওয়া হলেও বিশ্বকাপের দলে রাখা হয়। নিগার সুলতানা, সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা ম-ল, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মনি, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার ও সবশেষ যোগ হওয়া উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়াও দলে আছেন।

‘আকাশচুম্বী টার্গেট আমরা দিতে চাই না’

প্রথমবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই উচ্চভিলাসি কোন আশা থাকছেনা। নিগার তো কোন লক্ষ্যই নির্ধারণ করতে রাজি নন। প্রথমবার যে এত শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলবে দল। তাই নিগার জানিয়েছেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এখন যদি আমি বলি যে সেমি-ফাইনাল বা ফাইনাল খেলব, এসব আসলে আকাশচু¤॥^ী টার্গেট আমরা দিতে চাই না। আমরা দল হিসেবে ম্যাচ বাই ম্যাচ খেলব এবং যখন ম্যাচ খেলব, তখনই কিন্তু বুঝতে পারব আসলে আমাদের লক্ষ্য কী হতে পারে।’

এরআগে দল ঘোষনার দিন বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন ‘আমরা অনেক রোমাঞ্চিত। সবাই ভালো খেলার জন্য আশাবাদী। আমাদের দলে অভিজ্ঞদের সঙ্গে তরুণ মেধাবী ক্রিকেটার আছে, যারা ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে। এ দলটাই আমরা এক-দেড় বছর একসঙ্গে খেলে যাচ্ছি। ফলে সমন্বয় ও দল হয়ে খেলার মনোভাব অনেক ভালো আছে। সবার কাছে দোয়া চাই, যাতে বিশ্বকাপে ভালো করতে পারি।’

‘জাহানারা আপু স্কোয়াডে থাকা মানে অন্যতম একটা ভরসা’

জাহানারা থাকায় দলের জন্যই উপকার হবে বলে মনে করছেন নিগার। বলেছেন, ‘জাহানারা আপু অবশ্যই আমি বলব যে দলের একজন অভিজ্ঞ ও বাংলাদেশের সেরা ফাস্ট বোলার। তার স্কোয়াডে থাকা মানে অন্যতম একটা ভরসা। আমি বলব, বোলিং ইউনিটে উনি আমাকে সবসময় সাহায্য করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com