শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু স্কোর

স্পোর্টস রিপোর্টার:: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে লড়াকু স্কোর সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করেন তামিম ইকবাল বাহনী।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ঝড়ো ব্যাটিং শুরু করেন দলীয় অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল। উসুরু উদানার করা প্রথম ওভারেই তুলে নেন ১৫ রান।

কিন্তু দ্বিতীয় ওভারেই ছন্দ পতন। দুশমান্থ চামিরার প্রথম বলেই এলবিডব্লিউ আবেদন নাকোচ করে দিলে রিভিউ নেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। তাতেই প্রথম সফলতা পায় সফরকারীরা। একই ওভারে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা সাকিব আল হাসানকেও সাজঘরে ফেরান তিনি। আউট হওয়ার পূর্বে তামিম ১৩ রান করলেই রানেই খাতায় খুলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তৃতীয় উইকেটে দেখে-শোনেই খেলছিলেন লিটন। কিন্তু তাকে বেশিক্ষণে ক্রিজে থাকতে দেননি লাকসান সান্দাকান। ফিরেছেন ২৫ রানে। আর মোহাম্মদ মিঠুনের পরিবর্তে জায়গা পাওয়া মোসাদ্দেককে ১০ রানে ফেরান লঙ্কান স্পিনার সান্দাকান।

মাত্র ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে স্বাগতিকরা। দলের এমন অবস্থায় প্রথম ম্যাচের মতো আবারো হাল ধরেন মুশফিকুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন ৮৭ রানের জুটি। আর তাতেই বড় সংগ্রহের ভিত হয়ে যায়। কিন্তু সান্দাকানের করা বল রিভারসুইপ খেলতে গিয়ে ব্যাটের কোণায় লেগে কটবিহাইন্ড হন তিনি। আউট হওয়ার পূর্বে করেন ৪১ রান। এরপর ১০ রানে আফিফ এবং ১১ রানে সাইফউদ্দিন আউট হন। আর রানের খাতা খোলার আগেই ফেরেন মিরাজ ও শরিফুল।

শেষদিকে একাই লড়তে থাকা মুশফিক ওয়ানডে ক্যারিয়ারে নিজে নবম সেঞ্চুরি তুলে নেন। শেস পর্যন্ত আউট ১২৭ বলে ১২৫ রান তুলে। দুর্দান্ত এই ইনিংসটি ১০টি চারে সাজানো। আর কোনো রান না করে অপরাজিত থাকেন মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন চামিরা এবং সান্দাকান। এছাড়া ২টি উইকেট পেয়েছেন উসুরু উদানা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com