বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

অনলাইন প্রতিবেদক:: মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন মহাসচিব স্যার। তিনি গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন।’

তিনি আরো বলেন, ‘আজ মির্জা ফখরুল স্যার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হবেন। সেখানেই করোনার চিকিৎসা নেবেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com