বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

মাহমুদুল্লাহ রিয়াদের ভাবনায় অস্ট্রেলিয়া বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। এতটা বাজে খেলেছে বাংলাদেশ, সমালোচনার ঝড় উঠেছে। সামনেই আরেকটি বিশ্বকাপ। তাও ১০ মাস বাকি। অস্ট্রেলিয়ায় অক্টোবরে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের দিকেই বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ভাবনায় আছে।

এখনও রিয়াদই টি-টোয়েন্টি দলের অধিনায়ক আছেন। যে কোন সময় এই নেতৃত্ব যেতে পারে। আসছে নতুন বছরে নতুন টি২০ অধিনায়ক দেখার মিললেও অবাক হওয়ার কিছু থাকবেনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদের নেতৃত্বে যে ভরাডুবি হয়েছে।

ফেব্রুরিতে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের সুপারলীগের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজে টি-টোয়েন্টি ম্যাচও থাকবে। এই সিরিজ থেকেই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক দেখার মিলতেও পারে। নতুন অধিনায়ক হতে পারেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেটটা তারেেচয়ে ভালো কেউ খেলেন না, বোঝেনও না। বাংলাদেশের টি-টোয়েন্টি ফেরিওয়ালা একমাত্র তিনিই।

তবে আপাতত যেহেতু রিয়াদ অধিনায়ক আছেন, তাই ভাবনাও আছে। রিয়াদও অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োাজিত একাডেমি কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলেন রিয়াদ।

তিনি জানান, ‘এটা নির্ভর করে আমরা কি রকম টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। অনেক পথ পাড়ে দেওয়ার বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। ট্রু বাউন্স, ট্রু পেস থাকে। এখন বিষয়টা আমাদের উপর, কীভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করি। আগে যে জিনিসটা বলে আসছি, সম্ভবত আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে। কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো।’

তিন ফরম্যাটের মধ্যে টি-টোয়েন্টিই রিয়াদের কাছে জটিল। কারণ? রিয়াদ বলেন, ‘এখানে সব সময় আস্কিং রেট অনেক বেশি থাকে। চাপ থাকে, আশা থাকে। চাপ সব সময় থাকবে। দিনশেষে অনেক সময় আমরা করতে পারি, আবার করতে পারি না। আমরা যদি আমাদের রেজাল্ট হোক বা পারফরম্যান্স হোক যদি আমরা একটু কনসিসটেন্স হই তাহলে আমাদের উপর ওই আস্থাটাও বাড়বে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com