বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ভারত যুবাদের উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

শিরোপা জেতার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ঃ বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল ভারতের মাটিতে তিনদলীয় টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা শিরোপা জিতেলো । ভারত অনুর্ধ-১৯ ‘বি’ ক্রিকেট দলকে ত্রিদেশিয় সিরিজের ফাইনালে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ১৮১ রানের বড় ব্যবধানে জিতে শিরোপা জয় করে বাংলাদেশ যুবারা। ম্যাচটিতে আগে ব্যাটিং করে ৪১.৪ ওভারে ২৩৪ রান করতেই অলআউট হয় বাংলাদেশ যুব দল।

আইচ মোল্লা ৯৩ ও শেষে আশিকুর জামান ৫০ রান করেন। জবাবে ৫৩ রানেই গুটিয়ে যায় ভারতের এ যুব দলটি। ২১.৩ ওভার খেলতে পারে। উদয় শরন সবচেয়ে বেশি ২৬ রান করতে পারেন।

গ্রুপ পর্বে নিজেদের ৪ ম্যাচের ৩টিতেই দারুণ জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের যুবারা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। প্রতিযোগিতার অপর দল ছিল ভারত অনুর্ধ-১৯ ‘এ’ দল। ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

নাইমুর রহমান নয়ন ৪টি ও আশিকুর ২টি উইকেট শিকার কওে নেন। শেষে মাত্র ৪ রানের মধ্যে ৫ উইকেট হারায় স্বাগতিক দল। এ সিরিজে টানা তিন জয় পেয়েই ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছিল বাংলাদেশ যুব দল। প্রথম ম্যাচে ভারত অনুর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

দ্বিতীয় ম্যাচে ভারত অনুর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১১৩ রানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ যুবারা। তৃতীয় ম্যাচে আবার ভারত অনুর্ধ্ব-১৯ ‘এ’ ক্রিকেট দলকে ৬ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ভারত অনুর্ধ্ব-১৯ ‘বি’ ক্রিকেট দলের বিপক্ষে চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়।

সংক্ষিপ্ত স্কোর : টস : ভারত অনুর্ধ্ব-১৯ ‘বি’ দল (ফিল্ডিং)
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ইনিংস : ২৩৪/১০; ৪১.৪ ওভার; আইচ ৯৩, জামান ৫০, নাবিল ২৮, ইফতেখার ১৭ ধানুশ ৬২/৩, রবি ২৭/২, শাশ্বত ২৭/২।
ভারত অনুর্ধ্ব-১৯ ‘বি’ দল : ৫৩/১০; ২১.৩ ওভার; উদয় ২৬, কুশল ১১ নয়ন ১৬/৪, মেহরব ৭/২, জামান ৮/২
ফল : বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ১৮১ রানে জয়ী।
ম্যাচ সেরা : মোঃ আশিকুর জামান (বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল)।
সিরিজ : অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com