বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ভারতের কাছে ৯ গোলে হারলো বাংলাদেশ

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলো। বাংলাদেশ দল এইভাবে হারবে তারা কল্পনাও করতে পারেনি। সময় যত গড়াল, শক্তিশালী ভারতের বিপক্ষে আরও বিবর্ণ হলো বাংলাদেশের পারফরম্যান্স। বড় ব্যবধানের হার দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে যাত্রা শুরু করল গোবিনাথান ইমানের দল।

বাংলাদেশ খেলার শুরু থেকেই যেভাবে নিয়মিত বিরতিতে গোল হজ করতে শুরু করে, তাতে করে স্বল্প ব্যবধানে হারের পূর্বানুমান এবং প্রত্যাশা সম্পূর্ণ ধূলিসাত হয়ে যায়। প্রত্যাশার চেয়েও তিনগুণ বেশি গোল খেয়ে অসহায়ভাবে হারের তেতো স্বাদ পেতে হয় বাংলাদেশকে! বাংলাদেশ মাত্র একবার গোলবারে হিট নিতে পেরেছে। আসলে ভারত হারে হারে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়।

বাংলাদেশ বুধবারের ম্যাচে কোন পিসিই পায়নি, কিন্তু ভারত পিসি পায়েছে ১৪টি। প্রথম আট পিসিতে ব্যর্থ হলেও নবম পিসি থেকে ঠিকই গোল পায় ভারত। প্রথম কোয়ার্টারে তৃতীয় মিনিটেই পিসি পায় ভারত। হারদিক সিংয়ের পুশ মানপ্রীত সিংয়ের স্টপ হারমানপ্রীত সিংয়ের হিট ব্যর্থ হয়। আবারো পিসি পায় ভারত। একই কম্বিনেশন। বাংলাদেশ গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন প্রতিরোধ করেন। ৬ মিনিটে ৩টি পিসি পায় ভারত।

বুধবার ১৫ ডিসেম্বর এশিয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল ভারতের কাছে ৯-০ গোলে হেরেছে নবম স্থানে থাকা বাংলাদেশ।

এশিয়ার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের সঙ্গে এই আসরে বাংলাদেশ খেলছে আয়োজক হিসেবে। আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে জিমি-খোরশেদরা।

ভারতকে শক্তিশালী মেনে আগের দিনই অনেকটা হাল ছেড়ে দিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক ও কোচ জানিয়েছিলেন ভালো খেলার আশাবাদ। প্রথম কোয়ার্টারে মোটামুটি লড়াই করল দল।

১২ মিনিটে ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত। গোল করেন ভারতের ললিত কুমার উপাধ্যায়। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ২২ মিনিটে সুমিতের পাসে গোল দেন দিলপ্রীত সিং। এটি দিলপ্রীতের দ্বিতীয় ফিল্ড গোল। ২৮ মিনিটে নবম পিসি পায় ভারত। হারদিক সিংয়ের পুশ থেকে হারমানপ্রীতর গোল। তৃতীয় কোয়ার্টারে ৩১ মিনিটে ম্যাচের চতুর্থ গোল করে ভারত। দশম পিসি থেকে গোল করেন জারমানপ্রীত। হারদিক সিংয়ের পুশ স্টপ সুমিতে গোল করেন হারমানপ্রীতের পাস থেকে পরে গোল করেন জারমানপ্রীত।
দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি পুস্কর ক্ষীসা মিমো আক্রমণে উঠলেও হিট করার জন্য সতীর্থ কাউকে পাননি। ২২তম মিনিটে রেজাউল বাবুর মিস পাস ধরে দিলপ্রিত রিভার্স হিটে ব্যবধান দ্বিগুণ করেন। ২৭তম মিনিটে সুমিতের হিট সাইদ ফেরানোর পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান ললিত কুমার।

তৃতীয় কোয়ার্টারে আরও কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। পিসি থেকে ৩১ ও ৪৩তম মিনিটে জারমানপ্রিত সিং এবং ৪৪তম মিনিটে দিলপ্রিত লক্ষ্যভেদ করলে আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে আসা ভারতের জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ভারত এগিয়ে যায় ৬-০ গোলে। চতুর্থ কোয়ার্টারে ৫৩ মিনিটে গুরসাহিবজিত সিংয়ের পাস থেকে গোল করেন আকাশদ্বীপ সিং। ৫৪ মিনিটে মানদীপ ১৩তম পিসি থেকে গোল করেন। হারদিক সিংয়ের পুশ সুমিতের স্টপ। মানদীপ মোরের হিটে গোল। ৫৬ মিনিটে ১৪তম পিসি থেকে হারদিক সিংয়ের পুশ সুমিতের স্টপ হিটে হারমানপ্রীতের গোল।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে দক্ষিণ কোরিয়াকে, ১৭ ডিসেম্বর।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com