বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ভারতকে কাঁদিয়ে শিরোপা জয় বাংলাদেশের নারী ফুটবলারদের

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন

মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠ২৪ ডটকম : সাফ অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের এ এক অভুত ম্যাচ বাংলাদেশ বনাম ভারত। বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। সময়ের সঙ্গে রক্ষনাতœক কৌশল অবলম্বন করে। ডিফেন্স লাইনে চার-পাঁচ ফুটবলার সবসময় ছিলেন। তহুরা খাতুন, শাহেদা আক্তার রিপারা বল নিয়ে ভেতরে ঢুকতে পারছিলেন না। গোলের জন্য মরিয়া মান্ডা বাংলাদেশের খেলোয়াড়রা তাই বেছে নেন দূরপাল্লার শট। বক্সের বাইরে থেকে মনিকা চাকমা, ঋতুপর্না চাকমাদের বেশিরভাগ শট কখনো ক্রসবার ঘেষে, আবার কখনোবা পোস্টের পাশ ঘেষে বাইরে চলে যায়। ১৪ মিনিটে কপালগুণে গোল পায়নি বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ দুর্দান্ত খেলে কোন গোল করতে পারেনি।

এ এক ঐতিহাসিক গোল ৭৯ মিনিটে দেখার মতো গোল। বাংলাদেশ ভারতকে হারিয়ে মুকুট ধরে রাখালো মিশনে সাফ অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে। বাংলাদেশের মারিয় মান্ডারা নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়েছেন। খেলার ঠিক ১৪ মিনিটে একটি গোল পেয়ে গিয়েছিল কিন্তু রেফারি বললো গোল হয়নি। বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশের নারী ফুটবলাররা ও শক্তিশালী ভারতের মুখোমুখি হয়, ঠিক সন্ধ্যা ৬টায় শুরু হয়। কমলাপুর স্টেডিয়ামে মোবাইলের আলোতে জোনাকির মতো জলজল করেছে।

ফাইনালে ভারতকে হারিয়ে জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশের নারী ফুটবলারদের উল্লাস

ম্যাচ শেষে একে অন্যকে জড়িয়ে উচ্ছ্বসিত অধিনায়ক মারিয়া, ঋতুপর্ণা, শামসুন্নাহাররা। লাল সবুজের পতাকা নিয়ে গ্যালারির সামনে ল্যাপ অব অনার দিলেন। ফটোগ্রাফারদের ক্লিক ক্লিক শব্দে ফ্ল্যাস গিয়ে পড়লো মারিয়া, তহুরাদের মুখে। সাফের অনূর্ধ-১৮ টুর্নামেন্টের মতো প্রথমবার আয়োজিত অনূর্ধ-১৯ টুর্নামেন্টেও প্রথম চ্যাম্পিয়ন বাংলাদেশ। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের ঘরেই রেখে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। তিল ধরনের ঠাঁই নেই। অনেকেই বসতে না পেরে দাঁড়িয়ে খেলা দেখেছেন। স্টেডিয়ামে প্রবেশ করার গেটে লম্বা লাইন। মাঠে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন শতশত ফুটবলপ্রেমী। দীর্ঘ দিন পর ফুটবল মাঠে এত দর্শক দেখা গেল। প্রায় ১৮ হাজার দর্শক উপস্থিত ছিলেন। মারিয়াদের খেলা দেখতে অনেকেই পরিবার নিয়ে হাজির হয়েছেন কমলাপুর স্টেডিয়ামে। পুরাতন বান্দুরা থেকে স্ত্রী ও ভাই এবং আত্মীয়স্বজনদেরকে নিয়ে কমলাপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসেন সাইফুল ও রাইম মোল্লা। দুর দুরান্ত থেকে এই কমলাপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসেন। সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠায় অধিনায়ক মারিয়াদের খেলা দেখতে এসেছেন বলে জানান তিনি। আসাদের কথায়, ‘আসলে আমার স্ত্রী মেয়েদের ফুটবল খেলা দেখতে চেয়েছিল। আমাদের মেয়েরা ফাইনালে ওঠায় তাকে নিয়ে এসেছি।’ শীতের রাতে দুই গ্যালারির দর্শকরা এক সঙ্গে মোবাইলে আলো জে¦লে অভয় দিলেন মারিয়া মান্দাদের। গ্যালারিতে উড়েছে লাল সবুজের পতাকা। ভুভুজেলায় ফু দিয়ে তারা উৎসাহ দিয়েছেন লাল সবুজের মেয়েদের।

প্রথম পাঁচ মিনিট আক্রমনাত্মক মেজাজে খেলে ভারত। গুছিয়ে ওঠতে সময় নেয়া বাংলাদেশের মেয়েরা কিছুক্ষণ পরেই ফেরে ছন্দে। নৈপূণ্য ছড়িয়ে মন মাতানো ফুটবলে সবাইকে মোহিত করেন তহুরা খাতুন, মারিয়া মান্দারা। ছোট ছোট পাসে, দারুণ বোঝাপড়ায় বাংলাদেশের আক্রমনগুলো ছিল অনেক গোছালো। রক্ষন, মধ্যমাঠ থেকে শুরু করে আক্রমনভাগ-সব পজিশনে ছিল স্বাগতিকদের দাপট। প্রথমার্ধ্বের বেশিরভাগ সময়ই বল ভারতের সীমানায় ঘোরাফেরা করেছে। বাংলাদেশ গোল কিপার রুপনা চাকমাকে বড় কোনো পরীক্ষা দিতে হয়নি এই অর্ধ্বে। ম্যাচের ১৫ মিনিটে মাঝমাঠ খেকে মারিয়া মান্দার শট ভারতের গোলকিপার আনশিকা ঠিকমতো ফেরাতে পারেননি। সামনে পড়া বল তহুরা খাতুনের নেয়া শট গোললাইন থেকে ফেরান নিরমলা দেবী। গোললাইনের উপর গিয়ে পড়ে বল। অবশ্য শেষ পর্যন্ত তা ধরা পড়ে গোলকিপার আনশিকার গ্লাভসে। গোলের দাবিতে রেফারিকে ঘিরে ধরেন বাংলাদেশেল খেলোয়াড়রা। কিন্তু তাতে সাড়া দেননি নেপালের রেফারি অঞ্জনা রায়। ২২ মিনিটে মাঠ থেকে একক প্রচেষ্টায় বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়া তহুরা খাতুনের বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মিনিট তিনেক পর আনাই মুগনির উড়ন্ত ক্রসও পোস্টে লেগে ফিরে আসে।

অসংখ্য আক্রমণ করেও গোল পাচ্ছিল না বাংলাদেশ। আল্লাহর পাক গোলের মুখ দেখালেন মারিয়াদের দিকে। ৭৯ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। ডান প্রান্ত দিয়ে শাহেদা আক্তার রিপা ব্যাকহিল পাস দেন। আনাই মুগিনী বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলকিপার আনশিকা বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি হাত লাগালেও বল গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে পুরো স্টেডিয়াম। উৎসবে রুপ নেয় গ্যালারি। গোল শোধে মরিয়া হলেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি ভারত। ব্যবধান দ্বিগুন করার অনেক সুযোগ পেলেও তা বারে প্রতিহত হয়েছে মারিয়া মান্দাদের। বাংলাদেশ ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আনন্দ্র করতে করতে।

সাফ অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্রথম ম্যাচ ১১ ডিসেম্বর নেপালের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মিশন শুরু করে ছোটনের দল। নিজেদের পরের ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে স্বরূপে ফেরেন বাংলাদেশের এক দুরন্ত মেয়েরা। তারপর শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশের ফুটবলাররা। এরপর শ্রীলঙ্কার জালে গুনে গুনে ১২ গোল দিয়ে রাউন্ড রবিন লীগে সবার সেরা হয় স্বাগতিকরা। পাঁচ জাতির এই আসরে বাংলাদেশ এখন পর্যন্ত করেছে ১৯ গোল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com