রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক::
বড়পর্দা কাঁপাতে দুই বোন কারিশ্মা-কারিনার ‘ক্যারিশ্মা’! সম্প্রতি আসতে চলেছে ‘জুবেদা’-র সিক্যুয়েল। ২০০১ সালে মুক্তি পেয়েছিল শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘জুবেদা’। ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। সেই ছবিতে কারিশ্মার অভিনয় নজর কেড়েছিল ভক্তদের। যুগশঙ্খ
কারিশ্মায় দেখা যাবে রেখা, মনোজ বাজপেয়ী, শক্তি কাপুর, ফরিদা জালালের অভিনয় করেছিলেন। লেখক ও সিনেমার নির্দেশক খালিদ মহম্মদ ‘দ্য ইমপারফেক্ট প্রিন্স’ বলে একটি উপন্যাস নিয়ে কাজ করছেন। সেটিই ‘জুবেদা’-র সিক্যুয়েল হিসেবে আসতে চলেছে। খালিদ মহম্মদ ‘জুবেদা’-র সিক্যুয়েলে কারিশ্মা এবং কারিনাকে কেন্দ্রীয় চরিত্রে দেখতে চাইছেন বলে জানা গেছে।
কারিশ্মা এবং কারিনার কথা মাথায় রেখেই’ রুতবা’র চিত্রনাট্য লিখেছেন খালিদ মহম্মদ। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন করিনা কাপুর। কারিনাকে তার মায়ের মৃত্যুর তদন্ত করতে দেখা যাবে। ছবির ফ্ল্যাশব্যাকে দেখা যাবে কারিশ্মা কাপুরকে। তবে কারিনা, কারিশ্মা ছাড়াও অনিল কাপুর ও রেখাকে ছবিতে দেখা যাবে।