বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ছবি: বাফুফে স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : ৪১ মিনিট পর্যন্ত রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ছিল আবাহনী। প্রথমার্ধের এই ছয় মিনিট ব্রাজিলিয়ান ঝড় বয়ে গেছে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে! আর মাত্র ৬ মিনিটের ব্যবধানে আবাহনীকে ৩-০ গোলে এগিয়ে দেওয়ার নায়ক হয়ে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েলটন গোমেজ।
এবারের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরের প্রথম হ্যাটট্রিক করলেন আবাহনীর এই ব্রাজিলিয়ান ডোরিয়েলটন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ রবিবার ১৩ ফেব্রুয়ারি ৩-০ গোলে জিতেছে আবাহনী টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে। পুলিশ এফসির বিপক্ষে ১-১ ড্রয়ের পর জয়ে ফিরল মারিও লেমোসের দল। স্রেফ ছয় মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন ডোরিয়েলটন রদ্রিগেজ নাসিমেন্তো। প্রথমে হেডে, এরপর নিখুঁত কোনাকুনি শটে এবং সবশেষ গোলরক্ষককে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করলেন। উপহার দিলেন এবারের প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে উড়িয়ে দিল আবাহনী।
প্রথম দুই ম্যাচের একটি ড্র করে আবাহনী পয়েন্ট হারিয়েছে। তবে তৃতীয় ম্যাচে তারা রীতিমতো দুর্বার। ৪৫ মিনিটের মধ্যে ৩ গোলে এগিয়ে বড় জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে মারিও লেমসের দল।
চলমান লীগের তৃতীয় রাউন্ডে এসে দেখা মিলেছে প্রথম হ্যাটট্রিকের। ঢাকা আবাহনীর হয়ে কৃতিত্বটা দেখিয়েছেন ডোরিয়েলটন। মূলত ড্যানিয়েল কলিন্দ্রেস ও ডোরিয়েলটনের ঝড়ে ম্যাচ হারে রহমতগঞ্জ। ডোরিয়েলটনের তিন গোলের মধ্যে দুই গোলেরই যোগানদাতা বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফুটবলার কলিন্দ্রেস। তাই হ্যাটট্রিক পূর্ণ করে হলুদ কার্ডের চোখ রাঙানি উপেক্ষা করে ড্যানিয়েল কলিন্দ্রেসের সামনে নিজের জার্সি খুলে রাখেন ডোরিয়েলটন। এর ফলে পুলিশ এফসির সঙ্গে ১-১ ড্রয়ের পর জয়ে ফিরেছে মারিও লেমোসের দল।
আর পুরান ঢাকার রহমতগঞ্জের বিরুদ্ধে সাফল্যও ধরে রেখেছে আবাহনী। গত লীগে প্রথম লেগে ১-০ গোলে জয়ের পর ফিরতি লেগে আকাশী জার্সিধারীদের জয় ছিল ৬-০ ব্যবধানে। সবশেষ দেখায় এই রহমতগঞ্জকেই ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জয় করে আবাহনী।
এ ম্যাচের শুরুতে অবশ্য আবাহনী নয়, আক্রমণে আধিপত্য ছিল রহমতগঞ্জেরই। দশম মিনিটে বক্সের বাইরে থেকে সানোয়ার হোসেনের শট ক্রসবারে লেগে ফেরে। ২১তম মিনিটে সিওভুস আসরোরভের ফ্রি কিক ফিরিয়ে আবাহনীর ত্রাতা গোলরক্ষক শহীদুল আলম সোহেল। শুরুর মলিনতা ঝেড়ে ফেলে প্রথমার্ধের শেষ দিকে চেনা রূপে দেখা যায় লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নদের। ৪০তম মিনিটে সুশান্ত ত্রিপুরার থ্রো ইনে ডোরিয়েলটনের হেড পাসে নাবীব নেওয়াজ জীবনের হেড লাফিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক রাকিবুল হাসান তুষার।
৪০ থেকে যোগ করা সময়ের প্রথম মিনিট পর্যন্ত তুষারের উপর দিয়ে গোলের ঝড় বয়ে যায়। কলিনদ্রেস সোলেরার কর্নারে ডোরিয়েলটনের হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। সেখানে পাহারায় ছিলেন ওয়ালী ফয়সাল, কিন্তু বল পায়ের ফাঁক দিয়ে চলে যাওয়ায় হতাশা প্রকাশ করতে দেখা যায় এই অভিজ্ঞ ডিফেন্ডারকে। তিন মিনিট পর আবারও কলিনদ্রেস-ডোরিয়েলটন জাদু। বক্সে ঢুকে গায়ের সঙ্গে সেঁটে থাকা এক ডিফেন্ডার ও আগুয়ান গোলরক্ষকের ফাঁক দিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডোরিয়েলটন।
এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করেন ঠা-া মাথার শটে। নুরুল নাইম ফয়সালের পাস ধরে আক্রমণে ওঠা দোরিয়েলতনকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তুষার। বুদ্ধিদ্বীপ্ত টোকায় তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে হ্যাটট্রিক পূরণের আনন্দে মাতেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। জার্সি খুলে দেখেন হলুদ কার্ডও। দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আবাহনী, কিন্তু গোল মেলেনি। ৫৯তম মিনিটে দলটির মিডফিল্ডার আবু সাইদের শট ক্রসবার কাঁপায়।
রহমতগঞ্জ ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পায় ৭২তম মিনিটে। সানডে চিজোবাকে বক্সে সুশান্ত ফাউল করলে পেনাল্টি পায় তারা। কিন্তু গতিহীন শটে শহীদুলের হাতে বল তুলে দিয়ে হতাশা বাড়ান নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
৭৫তম মিনিটে দোরিয়েলটনের শট লক্ষ্যে থাকেনি। ফয়সালের দূরপাল্লার শট আটকান রহমতগঞ্জ গোলরক্ষক। এরপর জীবনের পাস ধরে বক্সে ঢুকে ভারসাম্য হারিয়ে ঠিকঠাক শট নিতে পারেননি কলিনদ্রেস। বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
দিনের আরেক ম্যাচে, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ৩৯তম মিনিটে আইজার আখমেদভের স্পট কিক থেকে ব্যবধান গড়ে দেন। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট আবাহনীর।
সেই ডোরিয়েলটন এবার নিজের জাতটা ভালভাবেই চেনালেন ৫ মিনিটের ব্যবধান ৩ গোল করে। ৪০ মিনিটে প্রথম ও ৪৩ মিনিটে দ্বিতীয় গোলের জোগান দিয়েছিলেন কলিন্দ্রেস।
এরপর নুরুল নাইম ফয়সালের পাস থেকে ঠান্ডা মাথায় এবারের লীগের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন ৩১ বছর বয়সী ডোরিয়েল্টন।