বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বৈশ্বিক সংকট নিয়ে বিএনপি ফায়দা লুটতে চায়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বে, বিএনপি এ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে গৃহহীন দের গৃহদান কর্মসূচি এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারাবিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট, কিন্তু আজ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কি হতো? দেশ কি ভালো থাকতো?

৭৫ ‘র পরে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করে না, শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও বিশিষ্ট সাংবাদিক অজয় দাস গুপ্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com