রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

বিয়ের জন্য লাইসেন্স পেলেন প্রিয়াংকা-নিক!

বিনোদন ডেস্ক::

ডিসেম্বর মাসের প্রথম দিনেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। তবে এ জন্য তাদের নিতে হয়েছে মার্কিন লাইসেন্স। যুক্তরাষ্ট্র ও ভারতে তাদের বিয়ে বৈধ বলে গণ্য হয় সে লক্ষ্যেই এ লাইসেন্স নিতে হল প্রিয়াংকা-নিক জুটিকে।

এবার ১০ বছরের ছোট ভিনদেশিকে বিয়েতে আর কোনো বাধা রইল না দেশিগার্ল প্রিয়াংকার। ই-নিউজ ও দ্য ব্লাস্টসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের জন্য ইতিমধ্যে লাইসেন্স পেয়েছেন এ তারকা জুটি।

জানা গেছে, নিয়মানুযায়ী এ লাইসেন্সপ্রাপ্তির ৩০ থেকে ৬০ দিনের মধ্যে বিয়ে করতে হবে প্রিয়াংকা ও নিককে।

‘দ্য ব্লাস্ট’ সূত্রে খবর, গত সপ্তাহে লাইসেন্সের কাগজপত্র তৈরি করতে প্রিয়াংকা ও নিক বেভারলি হিলসের আদালতে গিয়েছিলেন। লাইসেন্সটি বিয়ের দিন রাজস্থানের যোধপুরে নিয়ে আসবেন তারা।

প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে সানাই বাজবে প্রিয়াংকা চোপড়ার। নভেম্বরের ২৯ ও ৩০ তারিখে রয়েছে সংগীত ও মেহেদি অনুষ্ঠান।

এর আগে গত আগস্ট মাসে নিজ বাড়িতে রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন প্রিয়াংকা।

জানা গেছে, এমন হাইপ্রোফাইল বিয়েতে মাত্র ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। নিমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়েছেন দেশিগার্লের সাবেক প্রেমিকরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com