শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে অধিনায়ক রোহিত

স্পোর্টস ডেস্ক:: বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েই এশিয়া কাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বসবে এশিয়া কাপের আসর। যেখানে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার ডেপুটি হিসেবে থাকবেন শিখর ধাওয়ান।

শনিবার কোহলিকে বিশ্রাম দিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করে ভারত।

কোহলিসহ বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পাবে এশিয়া কাপে। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। শনিবার দল ঘোষণার আগে মুম্বাইয়ে জরুরী বৈঠকেও বসে নির্বাচকরা। ইংল্যান্ড সিরিজে দলে থাকা বেশ কিছু খেলোয়াড়ের বিশ্রামের আভাস ছিল। উদ্দেশ্য টানা খেলার ধকল থেকে মুক্তি। শেষ পর্যন্ত অবশ্য শুধু কোহলিকে বিশ্রাম দিয়েই ঘোষণা করা হয়েছে ভারতের এশিয়া কাপ দল। শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহরাও রয়েছেন দলে।

দলে একেবারে নতুন মুখ একটি- খলিল আহমেদ। ২০ বছর বয়সী রাজস্থানের এই বা-হাতি স্পিনার মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। তবে লিস্ট ‘এ’ এবং টি-টুয়েন্টি ম্যাচে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। দুই ফরম্যাট মিলে ২৯টি ম্যাচ খেলেছেন। ভারত ‘এ’ দলের হয়ে কদিন আগে ইংল্যান্ড সফর করেছেন তিনি।

এশিয়া কাপে ভারত খেলবে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপে রয়েছে পাকিস্তান। অন্য দল আসবে বাছাই পেরিয়ে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

ভারতের স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, অম্বতি রাইডু, মনিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদ্বিপ যাদব, যুববেন্দ্র চাহাল, অক্ষয় প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com