শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

কলাকোপায় ‘একনাম’ অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী তুষারের জনসংযোগ

চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন আহমেদ তুষার

ভ্রাম্যমাণ প্রতিবেদক, (নবাবগঞ্জ) শুভাশিস গোস্বামী:: কলাকোপা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন আহমেদ তুষার ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও ধর্মীয় জমায়েতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ‘একনাম’-এ অংশ নিয়ে স্থানীয় মা-বোন ও দাদাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার আশীর্বাদ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দোয়া ও আশীর্বাদ করেন। শৈশব থেকে যাদের স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসায় বেড়ে উঠেছেন, সেই আপনজনদের কাছে গিয়ে নিজের মনের কথা তুলে ধরেন তুষার।

চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন আহমেদ তুষার বলেন, আপনারা আমার পরম আত্মার আত্মীয়, আমার প্রতিবেশী। আপনাদের স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসায় ছোটবেলা থেকে আজকের এই পথ চলা। আপনাদের আশীর্বাদই আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী নির্বাচনে কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একবার সুযোগ দেওয়ার জন্য স্থানীয় সকলের কাছে আন্তরিক অনুরোধ জানান। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com