বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিশ্বকাপ খেলা নিশ্চিত করে দেশে ফিরেই কোয়ারেন্টাইনে মেয়েরা

স্পোর্টস রিপোর্টস, ই-কন্ঠ২৪ ডটকম : প্রথমবারের মতো ওয়ানডে বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা বুধবার দেশে ফিরেছে। বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বিশ্বকাপ নিশ্চিত করে সকালে দেশে ফিরেছেন তারা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দওে পোঁছানোর। দেশে ফিরেই কোয়ারেন্টাইনে আছেন নিগার সুলতানা, সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলমরা।

বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল হওয়ার পর দেশে ফিরতে অনেক অপেক্ষা করতে হয়েছে নারী ক্রিকেটারদের। বিশ্বের বিভিন্ন দেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিল করে। এজন্য শিডিউল সমস্যায় পড়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল। চার্টার্ড ফ্লাইটে প্রথমে জিম্বাবুয়ে থেকে নামিবিয়ায় পৌঁছায়। এরপর সেখান থেকে ওমানের রাজধানী মাসকাট হয়ে সরাসরি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছাল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়েতে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা। তিনটি ম্যাচও খেলেছিলেন। গ্রুপ পর্বে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল। থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে হার হয়েছিল। এরমধ্যেই করোনা সংক্রমন এতটাই বেড়েছে যে বিশ্বকাপ বাছাইপর্বই বাতিল হয়ে যায়। তাতে করে বাংলাদেশ নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলা নিশ্চিত করে নেয়। প্রথমবারের মতো ওয়ানড়ে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২২ সালে নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ হবে।

বাছাইপর্ব বাতিল হওয়ায় বিশ্বকাপের দল বিবেচনায় আনতে র‌্যাংকিং বিবেচনা করা হয়। বাংলাদেশ নারী ক্রিকেট দল র‌্যাংকিংয়ের ৫ নম্বরে থাকায় বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। আটটি দল নিয়ে হবে বিশ্বকাপ। আগে থেকেই বিশ্বকাপে খেলার জন্য ছিল স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত।

বাছাইপর্ব থেকে তিনটি দল খেলত বিশ্বকাপে। বাংলাদেশ পঞ্চম স্থানে থাকায় বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেছে। সেই সঙ্গে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপ খেলবে। র‌্যাংকিংয়ের সাত ও আট নম্বরে থাকায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।
‘বি’ গ্রুপের শীর্ষে থেকে বিশ^কাপে জায়গা করে নেয় বাংলাদেশের ক্রিকেট দলেল মেয়েরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com