বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বিজয়ের মাসে ‘রিভাইরা স্বাধীনতা কাপ’ আমাগী ২৭ নবেম্বর শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ‘রিভাইরা স্বাধীনতা কাপ’ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু। এতে অংশ নেবে চার গ্রুপে মোট ১৫ দল। গ্রুপ পর্বে মোটামুটি মসৃণ পথ পাচ্ছে বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো বড় দলগুলো।

এবারের আসরে প্রিমিয়ার লিগের ১২ দল, মুক্তিযুদ্ধে অবদান রাখা ৩ বাহিনীসহ মোট ১৫ দল নিয়ে হবে। গতবারের চেয়ে এবার দল বেড়েছে দুটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মঙ্গলবার স্বাধীনতা কাপের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার ২৩ নবেম্বর মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের স্পন্সর সাইনিং সিরোমনি, লোগো উন্মোচন ও গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী-এমপি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্পন্সর প্রতিষ্ঠান রিভাইরা কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চীফ এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ রিয়াজুল করিম, পাওয়ার্ড বাই স্পন্সর প্রিয়িার ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড ম্যানেজার শামসুদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড হেড অব ব্র্যান্ড মার্কেটিং এ্যান্ড কমিউনিকেশন্স তারেক উদ্দিন, কো-স্পন্সর আইএফআইসি ব্যাংক লিঃ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন শাহ্ মোঃ মাইনুদ্দিন, হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স এ্যান্ড ব্র্যান্ডিং নায়লা তারান্নুম চৌধুরী।

২০১৮ সালের সবশেষ স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন কিংস ‘ডি’ গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী। এই গ্রুপে কিংসের বাইরে কেবল চট্টগ্রাম আবাহনীই এই শিরোপা স্বাদ পেয়েছে, ২০১৬ সালে।

১৯৯০ সালে একবারই স্বাধীনতা কাপ জেতা আবাহনী ২০১৬ সালে সবশেষ রানার্সআপ হয়েছিল। তাদের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, স্বাধীনতা ক্রীড়া সংঘ কারোরই অভিজ্ঞতা নেই ফাইনাল খেলার।

প্রতিযোগিতার সবচেয়ে সফল দল মোহামেডান সবশেষ শিরোপা জিতেছে ২০১৪ সালে। তিনবারের চ্যাম্পিয়নরা এবার ‘সি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাইফ স্পোর্টিং, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনীকে। মোহামেডানের বাইরে এ গ্রুপ থেকে কেবল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শিরোপাটি একবার জিতেছে; ২০০৫ সালে।

১৮ ডিসেম্বর প্রতিযোগিতাটি শেষ হবে১০ ও ১২ ডিসেম্বরে দুটি করে কোয়ার্টার-ফাইনাল, ১৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মৌসুমের স্বাধীনতা কাপ আয়োজন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ ঠিকই আয়োজন করেছিল ঘরোয়া ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। বিজয়ের মাসে স্বাধীনতা কাপ ফুটবল আয়োজন কেন? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারের জন্য পাওয়া যাবে না। ফলে কমলাপুর স্টেডিয়ামে খেলা হবে। কিন্তু জাতীয় ভেন্যু হিসেবে স্বীকৃত সিলেট জেলা স্টেডিয়ামে কেন আসরটি আয়োজন করছে না বাফুফে?

সাংবাদিকদের এই দুটি প্রশ্নের উত্তরে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আসলে বাফুফে এখনও পুরোপুরি পেশাদার হতে পারেনি। ঢাকার বাইরে খেলার ব্যাপারে দূরত্ব, থাকা-খাওয়া-যাতায়াতÑ এসব ব্যাপারে ক্লাবগুলো সম্মত না হওয়াতেই কমলাপুরে খেলা চালাতে বাধ্য হচ্ছি। আর বিজি শিডিউলের কারণে বিজয়ের মাসে স্বাধীনতা কাপের খেলা পড়ে যাচ্ছে। তবে এ বিষয়ে আগামীতে আমরা লক্ষ্য রাখব।’

গ্রুপিং ড্রর পর মনে হয়েছে ‘ডেথ গ্রুপ’ হচ্ছে ‘সি’ গ্রুপ। কেননা এই গ্রুপে তিনটি দল প্রায় সমমানের। দলগুলো হলো : মোহামেডান, সইফ এবং মুক্তিযোদ্ধা। অন্য গ্রুপগুলোতে (এ-গ্রুপ বাদে) দুটি করে শক্তিশালী-সমমানের দল থাকায় সেগুলোকে ডেথ গ্রুপ বলা যাচ্ছে না।
ঢাকা আবাহনী পড়েছে সবচেয়ে সহজ গ্রুপে। কেননা তাদের গ্রুপে একটি দল যেমন কম, তেমনি বাকি দুই দলও খর্বশক্তির। ফলে কোয়ার্টারে নাম লেখানোটা তাদের জন্য বেশ সহজই হবে।

‘এ’ গ্রুপ- ঢাকা আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস, স্বাধীনতা ক্রীড়া সংঘ; ‘বি’ গ্রুপ-শেখ জামাল ধানম-ি, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা ক্লাব, বাংলাদেশ বিমানবাহিনী; ‘সি’ গ্রুপ-সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনী; ‘ডি’ গ্রুপ-বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com