বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবে ২৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি। দিনটি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে দলটি।

দলীয় সূত্র জানায়, ২৫ জানুয়ারি দুপুর ২টায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। বিষয়টি অবহিত করে সমাবেশের জন্য মাইক ব্যবহার ও সার্বিক সহযোগিতা চেয়ে গত ১৯ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করেছে বিএনপি।

এদিকে আজ রবিবার এক বিবৃতিতে ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের কর্মসূচি সফল করে ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলনকে বেগবান করতে দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধায়ীসহ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৭৪ সালের ২৫ জানুয়ারি ততকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার বিল পাস করে। দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com