বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার রাত প্রায় সাড়ে তিনটার দিকে তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।
এসময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে তার আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।