বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: বিএনপির ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাত ৯টা ৩০ মিনিটে তিনি তার গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ কারণে রাজনীতি থেকেও দূরে ছিলেন।

শাহ মোয়াজ্জেমের এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রয়েছে। তার স্ত্রী ২০০৯ সালে মারা গেছেন।

এই বিএনপি নেতার নামাজের জানাজা বিষয়ে দলের এবং পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে জানানো হবে।

জানা গেছে, তার ছেলে আমেরিকায় আছেন। তাকে তার বাবার মৃত্যুর সংবাদ অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com