বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ।
শনিবার (৩ জুন) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।