মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের খুলনা বিভাগীয় আহবায়ক কমিটি গঠন

খুলনা ব্যুরো ॥ বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের খুলনা বিভাগীয় আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা সংগঠনের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায়  খুলনা মহানগরীর মোহাম্মদ নগরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান ও বাংলাদেশ স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি প্রফেসার ডক্টর আশরাফুল আলম,

এ সময় শেখ আব্দুল মজিদকে আহবায়ক, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন মোল্লা, এইচ এম আলমগীর হোসেন, মো: বোরহান উদ্দিন, মোঃ মাসুদুর রহমান বাবু, সদস্য সচিব এম রোমানিয়া, মোহাম্মদ জুয়েল, সদস্য হলেন মোঃ রেজাউল হক রাজা, মাজারুল ইসলাম সাগর, এডভোকেট আব্দুল হাকিম, নওফেল নিশাত, মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোঃ ইমদাদুল হক।

এ সময় সংগঠনের মহাসচিব আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com